ঢাকা | বঙ্গাব্দ

সিলেটে বিজিবির অভিযান: পরিত্যক্ত অবস্থায় ৪টি ভারতীয় এয়ারগান উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 4, 2026 ইং
সিলেটে বিজিবির অভিযান: পরিত্যক্ত অবস্থায় ৪টি ভারতীয় এয়ারগান উদ্ধার ছবির ক্যাপশন: পরিত্যক্ত ৪টি এয়ারগান।
ডেস্ক নিউজ :
​সিলেটের সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৪টি ভারতীয় এয়ারগান উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

​বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীনস্থ মিনাটিলা বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে নামে।

​প্রথম অভিযান (০৩ জুলাই): 
​গতকাল ৩ জুলাই ২০২৬ তারিখ আনুমানিক রাত ৯:৪০ মিনিটে (২১৪০ ঘটিকায়) সীমান্ত পিলার ১২৮৩/এমপি থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাঁঠালবাড়ী নামক স্থানে অভিযান চালানো হয়। সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ৩টি ভারতীয় এয়ারগান উদ্ধার করে বিজিবি।

​দ্বিতীয় অভিযান (০৪ জুলাই): 
​এরই ধারাবাহিকতায় আজ ৪ জুলাই ২০২৬ তারিখ দুপুর ১২:৪৫ মিনিটে অপর একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১২৮৩/১১-এস থেকে আনুমানিক ৩০০ গজ ভেতরে ঝিঙ্গাবাড়ী নামক স্থানে অভিযান পরিচালনা করে। সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় আরও ১টি ভারতীয় এয়ারগান উদ্ধার করা হয়। ​দুই দিনের অভিযানে সর্বমোট ৪টি ভারতীয় এয়ারগান উদ্ধার করতে সক্ষম হয় বিজিবি। উদ্ধারকৃত এই এয়ারগানগুলো আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জৈন্তাপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

​বিজিবি অধিনায়কের বক্তব্য: 
​এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাজমুল হক জানান, দেশের সীমান্ত নিরাপত্তা রক্ষা, অবৈধ অস্ত্র পাচার, মানবপাচার, অবৈধ অনুপ্রবেশ এবং পুশ-ইন প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। যেকোনো ধরনের চোরাচালান ও অপরাধ দমনে বিজিবির এই আভিযানিক সফলতা আগামীতেও বজায় থাকবে। তিনি আরও জানান, ভবিষ্যতেও এই ধরনের আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত থাকবে।

নিউজটি পোস্ট করেছেন : Rubel Ahmed

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জের জামালগঞ্জে ৪০ পিচ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আলী হোস

সুনামগঞ্জের জামালগঞ্জে ৪০ পিচ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আলী হোস