ঢাকা | বঙ্গাব্দ

তামাবিল হাইওয়ে থানায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 14, 2026 ইং
তামাবিল হাইওয়ে থানায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন ছবির ক্যাপশন: তামাবিল হাইওয়ে থানায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
সুয়েব রানা: জৈন্তাপুর: সিলেট রিজিয়নের পুলিশ সুপার জনাব রেজাউল করিমের নির্দেশনা ও পরামর্শে তামাবিল হাইওয়ে থানায় আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার ১৪ এপ্রিল সকালে থানা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে পুলিশ সদস্য ও স্থানীয় সুধীজনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় চক্রবর্ত্তী। বক্তব্যে তিনি উপস্থিত সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানান এবং বলেন, পহেলা বৈশাখ বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ, যা নতুন সম্ভাবনা ও সম্প্রীতির বার্তা বহন করে।

তিনি বলেন, সিলেট রিজিয়নের পুলিশ সুপার জনাব মোঃ রেজাউল করিমের নির্দেশনা অনুযায়ী নববর্ষকে ঘিরে মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, ঐক্য ও সামাজিক সম্প্রীতি জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। তার দিকনির্দেশনা অনুসরণ করে পুলিশ সদস্যরা দায়িত্বশীলতার সঙ্গে জনসেবায় নিয়োজিত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানের অংশ হিসেবে থানা প্রাঙ্গণে গান পরিবেশন করা হয় এবং উপস্থিত সবাই আনন্দঘন পরিবেশে উৎসবে অংশ নেন। পুরো আয়োজনজুড়ে ছিল প্রাণচাঞ্চল্য ও উৎসবের আবহ।

নিউজটি পোস্ট করেছেন : Rubel Ahmed

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোয়াইনঘাটের বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী  মোহাম্মদ আব্দুল

গোয়াইনঘাটের বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী মোহাম্মদ আব্দুল