ঢাকা | বঙ্গাব্দ

গোয়াইনঘাট সীমান্তে ২৮ লাখ টাকার চোরাচালানি মালামাল আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 15, 2026 ইং
গোয়াইনঘাট সীমান্তে ২৮ লাখ টাকার চোরাচালানি মালামাল আটক ছবির ক্যাপশন: অভিযানে আটক মালামালের দৃশ্য
নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট (সিলেট):
সিলেট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় ২৮ লাখ টাকা মূল্যের চোরাচালানি মালামাল আটক করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট সীমান্তবর্তী বাংলাবাজার, বিছনাকান্দি, সোনারহাট, প্রতাপপুর, সংগ্রাম ও কালাইরাগ বিওপি এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ভারতীয় জিরা, গরু, কম্বল, কসমেটিকস, চকলেট, গাড়ির যন্ত্রাংশ ও মদসহ বিভিন্ন চোরাচালানি পণ্য আটক করা হয়। একই সঙ্গে বাংলাদেশ থেকে পাচারের সময় রসুন, শিং মাছ ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, আটক মালামালের আনুমানিক সিজার মূল্য ২৭ লাখ ৭২ হাজার টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হক,বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব চোরাচালানি মালামাল আটক করা হয়েছে। আটক মালামালের বিরুদ্ধে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি পোস্ট করেছেন : Rubel Ahmed

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছাতক থানা পুলিশের  অভিযানে বিভিন্ন মামলার  ৩ আসামী গ্রেফতার।

ছাতক থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার।