ঢাকা | বঙ্গাব্দ

পুসাগের নবীনবরণ, সংবর্ধনা ও স্মারকগ্রন্থ প্রকাশনা অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 24, 2026 ইং
পুসাগের নবীনবরণ, সংবর্ধনা ও স্মারকগ্রন্থ প্রকাশনা অনুষ্ঠিত ছবির ক্যাপশন: অনুষ্টানের ছবি
শাবিপ্রবি প্রতিনিধি:
পাবলিক ইউনিভার্সিটিজ স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন অব গোয়াইনঘাটের (পুসাগ) উদ্যোগে নবীনবরণ, সংবর্ধনা ও স্মারকগ্রন্থ প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৩টায় সিলেট নগরীর বারুতখানায় কামারিয়া কমপ্লেক্সের তৃতীয় তলায় ফুড প্যারাডাইস রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পুসাগের সভাপতি রুবেল আহমদ (রাহী)-এর সভাপতিত্বে এবং সেক্রেটারি ফখরুজ্জামান ফলিকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের কর অঞ্চল-০৮, ঢাকার কর কমিশনার ও সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের সাবেক মহাপরিচালক মোহাম্মদ আবদুর রকিব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাদক্ষিণ সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ জিল্লুর রহমান, সিলেটের বিভাগীয় পরিচালকের কার্যালয়ের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. মোহাম্মদ নূরে আলম শামীম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আইপিই বিভাগের অধ্যাপক মোহাম্মদ আব্দুছ ছামাদ, দক্ষিণ সুরমা সরকারি কলেজের ইসলামের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান আতাউর রহমান, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সাইদুল হক এবং সোনালী ব্যাংক পিএলসির শাবিপ্রবি শাখার ব্যবস্থাপক ফারুক আহমদ।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের রাজস্ব কর্মকর্তা তমাল কান্ত দে, পূবালী ব্যাংক পিএলসির সিনিয়র অফিসার নাজমুল হক চৌধুরী, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) সহকারী অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, ইনস্ট্রাক্টর কামরান আহমদ, সিলেট সরকারি মহিলা কলেজের প্রভাষক সিরাজ উদ্দিন, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের প্রভাষক মহিউদ্দিন আরিফ, পুসাগের প্রতিষ্ঠাকালীন সভাপতি সদর উদ্দিন, ইঞ্জিনিয়ার সম্রাট তারেক আহমদ এবং সহকারী কমিশনার আব্দুর রউফ কাজল।

এ সময় পুসাগের সাংগঠনিক সম্পাদক ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষার্থী তাহেরা আফরিনসহ সংগঠনের নেতৃবৃন্দ, নবীন শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

নিউজটি পোস্ট করেছেন : Rubel Ahmed

কমেন্ট বক্স
সিলেটে ডিজিটাল গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা বিষয়ক ৩ দিনব্

সিলেটে ডিজিটাল গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা বিষয়ক ৩ দিনব্