ঢাকা | বঙ্গাব্দ

গোয়াইনঘাটে ১৫ স্কুলের বাউন্ডারি ওয়াল নির্মাণে ভয়াবহ অনিয়মের অভিযোগ, বিল বন্ধের দাবি

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 26, 2026 ইং
গোয়াইনঘাটে ১৫ স্কুলের বাউন্ডারি ওয়াল নির্মাণে ভয়াবহ অনিয়মের অভিযোগ, বিল বন্ধের দাবি ছবির ক্যাপশন: অভিযোগের কপি
নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট (সিলেট): 
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ২০২৪-২৫ অর্থ বছরের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর অধীনে পিইডিপি-৪ প্রকল্পের আওতায় ১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারি ওয়াল ও গেইট নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। সোমবার (৬ জানুয়ারি ২০২৬) এই কাজের নিযুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স আব্দুস সালাম’ ও ‘মেসার্স সিটি ট্রেড ইন্টারন্যাশনাল’-এর বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন এলাকাবাসী।

অভিযোগপত্র সূত্রে জানা যায়, জুলাই পরবর্তী সময়ে স্কুল ছুটির সুযোগ নিয়ে এবং সরকারি কর্মকর্তাদের অনুপস্থিতিতে অসাধু ঠিকাদাররা নির্মাণ কাজে ব্যাপক কারচুপি করেছেন। 

অভিযোগের প্রধান দিকগুলো হলো:
১. রড ও সিমেন্টের ঘাটতি: বেইজ ঢালাইয়ে নকশা ও প্রাক্কলন অনুযায়ী রড এবং সিমেন্ট ব্যবহার করা হয়নি। ৫টি ১২ মিলি রড থাকার কথা থাকলেও সেখানে মাত্র ৪টি রড দিয়ে গ্রেডভিম ঢালাই করা হয়েছে।
২. নিন্মমানের সামগ্রী: গেইট নির্মাণে ১৬ মিলি রডের পরিবর্তে ১২ মিলি রড এবং দেয়ালের কপিনে রডের বদলে সাধারণ কয়েল তার ব্যবহার করা হয়েছে। এছাড়া গ্রীলে ১২ মিলি বারের বদলে ফাঁপা লোহার বক্স ব্যবহার করা হয়েছে, যা দ্রুত নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে।
৩. যন্ত্রপাতির অনুপস্থিতি: সিডিউল অনুযায়ী ভাইব্রেটর, মিক্সার মেশিন এবং স্টিল শাটার ব্যবহারের কথা থাকলেও বাস্তবে কোনো আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হয়নি।
৪. গোপনে কাজ সম্পন্ন: সাপ্তাহিক ছুটির দিনে তদারকি কর্মকর্তাদের অনুপস্থিতিতে তড়িঘড়ি করে ঢালাইয়ের কাজ শেষ করা হয়েছে।
এলাকাবাসীর পক্ষে অভিযোগকারী গোলাম কিবরিয়া, আজিজুর রহমান ও শফিকুল ইসলাম জানান, “আমরা স্থানীয়ভাবে অভিযোগ করলেও কোনো কাজ হয়নি। আমরা নিশ্চিত যে, আমাদের উপস্থিতিতে তদন্ত করলে এই জালিয়াতি ধরা পড়বে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের বিল পরিশোধ না করার জন্য আমরা অনুরোধ জানিয়েছি। প্রয়োজনে ভুল প্রমাণিত হলে আমরা ক্ষতিপূরণ দিতেও প্রস্তুত।”

অভিযোগপত্রের অনুলিপি দুর্নীতি দমন কমিশন (দুদক), জেলা প্রশাসক এবং সিলেটের তত্ত্বাবধায়ক ও নির্বাহী প্রকৌশলীকেও পাঠানো হয়েছে।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত ল্যাব টেস্টের মাধ্যমে ঢালাইয়ের মান যাচাই এবং দোষী ঠিকাদারের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তবে অভিযুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযোগটি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


নিউজটি পোস্ট করেছেন : Rubel Ahmed

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিরামপুরে লিজেন্ডদের ফিরতি লড়াই: উত্তেজনায় ভরা ম্যাচ, তবুও গ

বিরামপুরে লিজেন্ডদের ফিরতি লড়াই: উত্তেজনায় ভরা ম্যাচ, তবুও গ