ঢাকা | বঙ্গাব্দ

গোয়াইনঘাটে অসহায়দের মাঝে কোওরবাজার প্রবাসী পরিষদের ঈদসামগ্রী বিতরণ

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 17, 2026 ইং
গোয়াইনঘাটে অসহায়দের মাঝে কোওরবাজার প্রবাসী পরিষদের ঈদসামগ্রী বিতরণ ছবির ক্যাপশন: প্রবাসী পরিষদের ঈদ সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট:পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেটের গোয়াইনঘাটে অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘কোওরবাজার প্রবাসী পরিষদ’। মঙ্গলবার স্থানীয় একটি মিলনায়তনে অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে কয়েকশত পরিবারের হাতে এই ঈদ উপহার তুলে দেওয়া হয়।

কোওরবাজার প্রবাসী পরিষদ সমন্বয় কমিটির সিনিয়র সহ-সভাপতি জনাব সায়াদ উল্লাহর সভাপতিত্বে এবং চিফ এডমিন মাস্টার মনজুর আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ওমর আলী ও অর্থ সম্পাদক রুকন আহমেদ।

মানবিক এই আয়োজনে আমন্ত্রিত অতিথি ও পরিষদের নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন— সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক ও কোওরবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু নিত্যানন্দ দাস, ১০ নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও প্রবাসী পরিষদের সমন্বয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুস শুকুর মেম্বার।

এছাড়াও উপস্থিত ছিলেন সমন্বয় কমিটির সহ-সভাপতি আলহাজ মুসা মিয়া, হেলাল উদ্দিন ও নছির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক অহিদ উল্লাহ মেম্বার, অর্থ সম্পাদক ডাক্তার সিরাজ উদ্দিন, সদস্য জরু মিয়া ও আল বকসসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা প্রবাসীদের এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা বলেন, দেশের মানুষের যেকোনো প্রয়োজনে প্রবাসীরা সবসময় ছায়াস্বরূপ কাজ করেন। সমাজের বিত্তবানরা আর্তমানবতার সেবায় এভাবে এগিয়ে আসলে সুবিধাবঞ্চিত মানুষের মুখেও ঈদের হাসি ফুটবে।

পরিশেষে সারিবদ্ধভাবে স্থানীয় কয়েকশত অসহায় পরিবারের হাতে ঈদ উপহার তুলে দেওয়ার মাধ্যমে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটে।


নিউজটি পোস্ট করেছেন : Rubel Ahmed

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের