ঢাকা | বঙ্গাব্দ

গোয়াইনঘাটে ছাত্রদল নেতার উদ্যোগে ৮০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 16, 2026 ইং
গোয়াইনঘাটে ছাত্রদল নেতার উদ্যোগে ৮০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ ছবির ক্যাপশন: ঈদ উপহার বিতরণ
মুরাদ হাসান, জৈন্তাপুর প্রতিনিধিঃ- পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গোয়াইনঘাট উপজেলায় অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

গোয়াইনঘাট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবী তরুণ আইনজীবী অ্যাডভোকেট সাহেদ আহমদের পক্ষ থেকে এ উপহার বিতরণ করা হয়।

সোমবার (১৬ মার্চ) বেলা ২টায় গোয়াইনঘাট উপজেলার ৬নং ফতেপুর ইউনিয়নের বিন্নাকান্দি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ উপলক্ষে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ৮০টি অসহায় পরিবারের মাঝে পবিত্র ঈদুল ফিতরের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে ৬নং ফতেপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ হিলুর সঞ্চালনায় সভাপতিত্ব করেন ৬নং ফতেপুর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক অ্যাডভোকেট সাহেদ আহমদ।

এ সময় উপস্থিত ছিলেন ফতেপুর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি জামাল উদ্দিন, সহ-সভাপতি আব্দুল আলীম, ছাত্রদল নেতা ইব্রাহীম, যুবদল নেতা রুমেল আহমদ, স্বেচ্ছাসেবক দল নেতা শাহ আলম, আব্দুল কাদির, বিএনপি নেতা আব্দুল জব্বারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি পোস্ট করেছেন : Rubel Ahmed

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক ধনী-গরিব সবার মাঝে " সম্ভাব্য মেম্বার

ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক ধনী-গরিব সবার মাঝে " সম্ভাব্য মেম্বার