নিজস্ব প্রতিবেদক:
সিলেটের গোয়াইনঘাট উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন সিলেট জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক ও স্থানীয় ক্রীড়া সংগঠক স্টেলিন তারিয়াং।
জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যানের অনুমোদনক্রমে গত ১ অক্টোবর ২০২৬ তারিখে গোয়াইনঘাট উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়।
জাতীয় ক্রীড়া পরিষদের ক্রীড়া শাখার স্মারক নম্বর-৩৪.০৩.০০০০.০০০.০০৬.০৫.০০২৪.২৬.১১৯৫-এর অনুমোদনপত্রে স্টেলিন তারিয়াংকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অনুমোদনপত্রে তাকে স্থানীয় ক্রীড়া সংগঠক হিসেবে উল্লেখ করা হয়েছে।
অনুমোদিত এডহক কমিটিতে উপজেলা নির্বাহী অফিসারকে সভাপতি এবং গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জকে সদস্য করা হয়েছে। এছাড়া উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা সমাজসেবা অফিসার এবং স্থানীয় ক্রীড়াবিদ মো. রিয়াজ উদ্দিন সদস্য হিসেবে রয়েছেন।
জাতীয় ক্রীড়া পরিষদের অনুমোদনপত্রে বলা হয়েছে, এডহক কমিটি স্থানীয় ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
স্টেলিন তারিয়াং দীর্ঘদিন ধরে স্থানীয় পর্যায়ে ক্রীড়া সংগঠনের সঙ্গে সম্পৃক্ত। নতুন দায়িত্বের মাধ্যমে গোয়াইনঘাটের ক্রীড়া কার্যক্রমকে আরও সংগঠিত ও গতিশীল করার পাশাপাশি নিয়মিত ক্রীড়া কার্যক্রম পরিচালনায় উদ্যোগ নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
Rubel Ahmed