নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১১নং মধ্য জাফলং ইউনিয়ন জাতীয়তাবাদী তাঁতী দলের এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৯ মে ২০২৬ইং) বিকাল ৩ ঘটিকায় রাধানগর বাজারস্থ ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল গোয়াইনঘাট উপজেলা শাখা এই সভার আয়োজন করে।
উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ও উপজেলা তাঁতী দলের আহ্বায়ক অ্যাডভোকেট মো. লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা তাঁতী দলের সদস্য সচিব আলতাফ হোসেন বিলাল।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সিলেট জেলা তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট নূর আহমদ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা তাঁতী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকারিয়া রব্বানী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১নং মধ্য জাফলং ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি সিরাজ উদ্দিন এবং সাধারণ সম্পাদক ডা. নূর মোহাম্মদ।
উপজেলা তাঁতী দলের সদস্য সচিব আব্দুল মান্নান এবং যুগ্ম আহ্বায়ক লোকমান আহমদের যৌথ সঞ্চালনায় সভায় বক্তারা বলেন, জাতীয়তাবাদী শক্তিকে সুসংগঠিত করতে এবং দলের আগামী দিনের আন্দোলন-সংগ্রামকে বেগবান করতে তাঁতী দলের কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী করার লক্ষ্যে এই কর্মী সভার গুরুত্ব অপরিসীম।
কর্মী সভা শেষে সিলেট-৪ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম দিলদার হোসেন সেলিমের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
উক্ত সভায় উপজেলা তাঁতীদলের সদস্য সুহিন আহমদ, বিলাল উদ্দিন সহ উপজেলা ও ইউনিয়ন তাঁতী দল এবং বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Rubel Ahmed