ঢাকা | বঙ্গাব্দ

রেকর্ডীয় জমি খাস খতিয়ানে নিয়ে লিজ দেওয়ার প্রতিবাদে গোয়াইনঘাটে এলাকাবাসীর প্রতিবাদ

  • নিউজ প্রকাশের তারিখ : May 1, 2026 ইং
রেকর্ডীয় জমি খাস খতিয়ানে নিয়ে লিজ দেওয়ার প্রতিবাদে গোয়াইনঘাটে এলাকাবাসীর প্রতিবাদ ছবির ক্যাপশন: এলাকাবাসীর প্রতিবাদ
নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার সদর ইউনিয়নের লাটি গ্রামে পৈত্রিক ও রেকর্ডীয় জায়গা সরকারি ‘খাস’ খতিয়ানে অন্তর্ভুক্তি এবং পরবর্তীতে তা লিজ দেওয়ার প্রতিবাদে ফুঁসে উঠেছে এলাকাবাসী। অনতিবিলম্বে এই লিজ বাতিলের দাবিতে কয়েক শতাধিক মানুষ প্রতিবাদ সভা করেছেন।

শুক্রবার (১ মে) বিকাল আড়াইটায় লাটি গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত এই প্রতিবাদ সভায় জমির মালিক মৃত মোহাম্মদ আব্দুল নূর এর অভিভাবক, কুটি মিয়া, মৃত নকি মিয়ার অভিভাবক,  আব্দুল মালিক, মুহিবুর রহমান বাবুল (সাবেক মেম্বার), হুমায়ুন কবির, আমির হোসেন, মোঃ কামাল উদ্দিন, আব্দুল মান্নান, তাজুল ইসলাম, জাহাঙ্গীর আলম সহ এলাকার কয়েক শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, খতিয়ান নং- এসএ ৮৪, বিএস ৩৪; জেএল নং- ৬৮, মৌজা- লাটি-এর অধীনে এসএ দাগ নং ১, ২, ১৩, ৪, ২২, ১৩৯, ৮৭, ৯০ এবং বিএস দাগ নং ২, ৪, ২২, ১১১, ১০৬, ১, ০৮, ১০৯, ১১০-সহ মোট ৯টি দাগে ৩০ একর ৫০ শতাংশ জমি তাদের দীর্ঘদিনের রেকর্ডীয় ও পৈত্রিক সম্পত্তি। কিন্তু দুর্ভাগ্যবশত বিভিন্ন সময়ে নদী ভাঙনের ফলে এই জমির বিশাল অংশ নদীগর্ভে বিলীন হয়ে যায়। অভিযোগ উঠেছে, মালিকানাধীন এই রেকর্ডীয় জায়গাগুলোকে সরকারি খাস খতিয়ানে অন্তর্ভুক্ত করে সম্প্রতি লিজ প্রদান করা হয়েছে।

এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, "আমাদের পৈত্রিক জমিকে খাস দেখিয়ে লিজ দেওয়া কোনোভাবেই কাম্য নয়। এখান থেকে প্রভাবশালীরা যান্ত্রিক পদ্ধতিতে (বোমা মেশিন বা বালু উত্তোলনের যন্ত্র) বালু উত্তোলন করলে আশপাশের কয়েকশত ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যাবে। এতে বহু অসহায় মানুষ গৃহহীন হয়ে পড়বে।"

বক্তারা আরও বলেন, "আমরা এই লিজের তীব্র প্রতিবাদ জানাই। সরকারের কাছে আমাদের জোর দাবি—তদন্ত সাপেক্ষে দ্রুত এই লিজ বাতিল করা হোক। জনগণের জান-মাল রক্ষায় আমাদের দাবি মানা না হলে আমরা ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হব।" এই বিষয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবারগুলো।


নিউজটি পোস্ট করেছেন : Rubel Ahmed

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন