ঢাকা | বঙ্গাব্দ

গোয়াইনঘাটে প্রবাসীদের অর্থায়নে ঈদ উপহার ও বস্ত্র সামগ্রী বিতরণ

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 13, 2026 ইং
গোয়াইনঘাটে প্রবাসীদের অর্থায়নে ঈদ উপহার ও বস্ত্র সামগ্রী বিতরণ ছবির ক্যাপশন: প্রবাসীদের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদকসিলেটের গোয়াইনঘাট উপজেলায় ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ খাদ্য ও বস্ত্র সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা জিয়া সাংস্কৃতিক সংগঠনের সহ-সভাপতি, যুক্তরাজ্য প্রবাসী ও মধ্য জাফলং ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান কাওছারের অর্থায়নে এবং যুক্তরাজ্য প্রবাসী আব্দুল খালিকের সার্বিক সহযোগিতায় এই উদ্যোগ গ্রহণ করা হয়।

শুক্রবার (১৩ মার্চ) বাদ জুমা উপজেলার ১১নং মধ্য জাফলং ইউনিয়নের রাধানগরস্থ ডা. ইদ্রিস আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা তাঁতী দলের আয়োজনে এসব সামগ্রী বিতরণ করা হয়।

উপজেলা তাঁতী দলের আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলীর সভাপতিত্বে এবং সদস্য সচিব আব্দুল মান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা আলহাজ্ব ওসমান গনি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "আমাদের প্রবাসীরা অত্যন্ত সুসংগঠিত এবং তাঁদের মন অনেক বড়। জন্মভূমির যেকোনো দুর্যোগ-দুর্বিপাকে তাঁরা সবার আগে এগিয়ে আসেন। প্রবাসীদের এমন কল্যাণমূলক কাজে সহযোগিতা করা আমাদের সকলের মানবিক দায়িত্ব।"

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা তাঁতী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকারিয়া রব্বানী, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট নুর আহমদ এবং সদস্য শামীম আহমদ। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন বিএনপি, ছাত্রদল এবং অন্যান্য অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা মোস্তাফিজুর রহমান কাওছারের জনকল্যাণমুখী কাজের প্রশংসা করে বলেন, প্রবাহমান বাতাসের ন্যায় তিনি সমাজের হতদরিদ্র মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এ ধরনের সমাজদরদী মানুষ জনপ্রতিনিধি হয়ে এলে জনগণের কল্যাণ ছাড়া অমঙ্গল হবে না। ভবিষ্যতে তিনি জনপ্রতিনিধি হতে চাইলে এলাকাবাসীর পক্ষ থেকে তাঁকে স্বাগত জানানো হবে এবং সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে বলে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।


নিউজটি পোস্ট করেছেন : Rubel Ahmed

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিরামপুরে সময়মতো খুলছে না কমিউনিটি ক্লিনিক, ভোগান্তিতে গ্রা

বিরামপুরে সময়মতো খুলছে না কমিউনিটি ক্লিনিক, ভোগান্তিতে গ্রা