ঢাকা | বঙ্গাব্দ

৪নং ওয়ার্ডকে ডিজিটাল ওয়ার্ডে রূপান্তরের প্রতিশ্রুতি, সোহেল আহমেদের ঈদের শুভেচ্ছা

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 18, 2026 ইং
৪নং ওয়ার্ডকে ডিজিটাল ওয়ার্ডে রূপান্তরের প্রতিশ্রুতি, সোহেল আহমেদের ঈদের শুভেচ্ছা ছবির ক্যাপশন: সোহেল আহমদ
আল আমিন, গোয়াইনঘাট: ৮নং তোয়াকুল ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মোঃ সোহেল আহমেদ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৪নং ওয়ার্ডবাসীর সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।

ঈদের এই আনন্দঘন মুহূর্তে তিনি এলাকাবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। একই সঙ্গে তিনি তার ভবিষ্যৎ পরিকল্পনা ও উন্নয়ন ভাবনা তুলে ধরেন।
সোহেল আহমেদ জানান, যদি তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার হিসেবে নির্বাচিত হতে পারেন, তাহলে ৪ নং ওয়ার্ডকে একটি আধুনিক ও ডিজিটাল ওয়ার্ড হিসেবে গড়ে তুলবেন। তিনি বলেন, “আমার লক্ষ্য হবে ৪ নং ওয়ার্ডকে তোয়াকুল ইউনিয়নের অন্যান্য ওয়ার্ডের তুলনায় একটি মডেল ওয়ার্ড হিসেবে প্রতিষ্ঠা করা।”

তার পরিকল্পনার মধ্যে রয়েছে—
রাস্তাঘাটের উন্নয়ন, আধুনিক শিক্ষা ব্যবস্থা নিশ্চিতকরণ এবং এলাকাবাসীর জন্য উন্নত চিকিৎসা সুবিধা পৌঁছে দেওয়া। তিনি আরও বলেন, জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে ডিজিটাল ব্যবস্থাপনা চালু করা হবে।
এলাকাবাসীর দোয়া ও সমর্থন কামনা করে সোহেল আহমেদ বলেন, “আমি জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই। আপনাদের সহযোগিতা পেলে ইনশাআল্লাহ ৪ নং ওয়ার্ডকে একটি উন্নত ও আধুনিক ওয়ার্ডে রূপান্তর করবো।”

স্থানীয়দের মধ্যে তার এই উন্নয়নমূলক প্রতিশ্রুতি ইতোমধ্যে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : Rubel Ahmed

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোয়াইনঘাটবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন এসিল্যান

গোয়াইনঘাটবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন এসিল্যান