ঢাকা | বঙ্গাব্দ

গোয়াইনঘাটে ১৪৪ ধারা অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ, অসহায় প্রবাসীর স্ত্রীর আকুতি

  • নিউজ প্রকাশের তারিখ : May 19, 2026 ইং
গোয়াইনঘাটে ১৪৪ ধারা অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ, অসহায় প্রবাসীর স্ত্রীর আকুতি ছবির ক্যাপশন: ১৪৪ ধারার কপি ও নির্মাণাধীন ঘর।
ডেক্স নিউজ : 
সিলেটের গোয়াইনঘাটে আদালতের নিষেধাজ্ঞা (১৪৪ ধারা) অমান্য করে জোরপূর্বক জমি দখল করে ঘর নির্মাণ করার অভিযোগ উঠেছে ২নং পশ্চিম জাফলং ইউনিয়নের পান্তুমাই গ্রামের মৃত ইসমেদ আলী'র (কুটু মিয়া) ছেলে আব্দুল জব্বার ও তার সহযোগীদের বিরুদ্ধে। ভুক্তভোগী সুমানা আক্তার পান্না একজন পর্তুগাল প্রবাসীর স্ত্রী, যিনি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

আদালত সূত্রে জানা যায়, গোয়াইনঘাট থানার বিবিধ ৫০/২০২৬ ইংরেজি মামলার প্রেক্ষিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত-১, সিলেট গত ২৯/০৩/২০২৬ তারিখে নালিশি ভূমিতে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করেন। আদালত সংশ্লিষ্ট সহকারী কমিশনার (ভূমি)-কে দখল বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন এবং গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জকে (ওসি) জমিতে ‘স্থিতাবস্থা’ বজায় রাখাসহ আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখার নির্দেশ প্রদান করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, আদালতের এই স্পষ্ট স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ এবং স্থানীয় প্রশাসনের বাধাকে তোয়াক্কা না করে ২য় পক্ষ আব্দুল জব্বার গং নালিশি জমিতে ঘর নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন। সরেজমিনে দেখা গেছে, আইনের প্রতি কোনো শ্রদ্ধা না দেখিয়ে তারা প্রভাব খাটিয়ে জোরপূর্বক নির্মাণ কাজ অব্যাহত রেখেছেন।

ভুক্তভোগী সুমানা আক্তার পান্না জানান, তার স্বামী একই গ্রামের মোশাহিদ আলীর ছেলে দেলোয়ার হোসেন পর্তুগাল প্রবাসী হওয়ায় তিনি একাই এই পরিস্থিতি মোকাবেলা করছেন। তিনি যখন অবৈধ এই নির্মাণ কাজে বাধা দিতে যান, তখন আব্দুল জব্বার ও তার লোকজন উত্তেজিত হয়ে মারমুখী আচরণ করেন এবং তাকে প্রাণনাশের হুমকি দেন। এ সময় সেখানে দাঙ্গাহাঙ্গামার পরিস্থিতি তৈরি হয়।

এদিকে আব্দুল জব্বারের ছেলে ও পরিবারের সাথে যোগাযোগ করলে তারা জানায়, আমরা আমাদের জায়গায় ঘর নির্মাণ করতেছি, এটা সুমানা আক্তার পান্নার জায়গা নয়। ঘরের বাহিরে তাদের কিনা জায়গা, তারা খরিদ সুত্রে মালিক হলও তাদের কোন দখল নাই, এটা আমাদের চাচা চুরি করে জায়গা বিক্রি করেছে। এই জায়গায় আমরা দীর্ঘ দিন যাবৎ ভোগদখলে আছি। আমাদের নির্মাণাধীন ঘরে ১৪৪ কেনো হবে। এটা আমাদের মৌরসী জায়গা। এসিল্যান্ড এই জায়গা নিয়ে রিপোর্ট করেছেন, তাদের ক্রয়কৃত জায়গা আমাদের ঘরের বাহিরে। আমরা তাদের জায়গায় ঘর নির্কমাণ করছি না। 

এই বিষয়ে গোয়াইনঘাট থানার স্থানীয় বিট অফিসার তানজিল বলেন, "আদালতের আদেশের কপি আমরা পেয়েছি। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং আদালতের নির্দেশনা বাস্তবায়নে পুলিশ তৎপর রয়েছে। আমরা কোর্টের নির্দেশনার প্রেক্ষিতে সরজমিন পরিদর্শন করবো এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে যথাযথ আইনী ব্যবস্থা গ্রহণ করবো। আইন অমান্য করে কোনো কাজ করার সুযোগ নেই। 

বর্তমানে প্রবাসীর স্ত্রী সুমানা আক্তার পান্না তার স্বামীর সম্পদ রক্ষা এবং নিজের নিরাপত্তার জন্য পুলিশ সুপার ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। আদালতের আদেশ অমান্য করে ঘর নির্মাণের ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : Rubel Ahmed

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঈদের শুভেচ্ছা জানালেন আস-সাদাকাহ ফাউন্ডেশনের সভাপতি এম এম দ্

ঈদের শুভেচ্ছা জানালেন আস-সাদাকাহ ফাউন্ডেশনের সভাপতি এম এম দ্