ঢাকা | বঙ্গাব্দ

ছাতকে ধর্ষণের অভিযোগ এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 26, 2026 ইং
ছাতকে ধর্ষণের অভিযোগ  এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ ছবির ক্যাপশন: আটক ধর্ষক
সেলিম মাহবুবঃ ছাতকে শিশু ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় পুলিশ এক যুবক-কে গ্রেফতার করেছে । বৃহস্পতিবার পুলিশ তাকে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। গ্রেফতার মো.আশ্রব আলী (৪০) উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের বিশ্বম্ভরপুর গ্রামের মজর আলীর ছেলে।

একই গ্রামের এক শিশু (১০) -কে  টাকার প্রলোভন দেখিয়ে রাস্তা থেকে জঙ্গলে নিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ তার বিরুদ্ধে। 

এ ঘটনায় বিশ্বম্ভরপুর গ্রামের ভিক্টিমের মা বাদী হয়ে ছাতক থানায় মামলা নং-৩০, তারিখ-২৬ মার্চ ২০২৬ খ্রিঃ, ধারা- নারী ও শিশু  নির্যাতন দমন আইন ২০০০ এর ৯(১) দায়ের করেন। 

মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই (নিরস্ত্র) মোঃ রোমেন মিয়া জানান,আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে। ভিক্টিম হাসপাতালে চিকিৎসাধীন।

নিউজটি পোস্ট করেছেন : Rubel Ahmed

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোয়াইনঘাটে ১৭০ বোতল ভারতীয় এসকাফ কফ সিরাপ উদ্ধার, গ্রেপ্তার

গোয়াইনঘাটে ১৭০ বোতল ভারতীয় এসকাফ কফ সিরাপ উদ্ধার, গ্রেপ্তার