ঢাকা | বঙ্গাব্দ

নারী এশিয়া কাপে বাজে ব্যাটিং, তবু বড় জয়ে সেমিফাইনালে বাংলাদেশ

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 8, 2026 ইং
নারী এশিয়া কাপে বাজে ব্যাটিং, তবু বড় জয়ে সেমিফাইনালে বাংলাদেশ ছবির ক্যাপশন: বোলিংয়ে এমন উদ্যাপনের উপলক্ষ একটু পরপরই পেয়েছেন বাংলাদেশের মেয়েরা |এসিসি
অনলাইন ডেস্ক:

টুর্নামেন্টে টিকে থাকতে, সেমিফাইনালে উঠতে জয় ছাড়া উপায় নেই-এমন ম্যাচে কিনা ১২তম ওভারে বাংলাদেশের স্কোর ৫৫/৬!

একই সমীকরণ নিয়ে ম্যাচটি শুরু করা প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাতের খেলোয়াড়েরা নিশ্চিত সেমিফাইনালের স্বপ্ন দেখতে শুরু করেছিলেন। কিন্তু দুবাইয়ে আজ নারী এশিয়ান কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচটি বড় ব্যবধানেই

জিতে শেষ চারে উঠে গেছে ২০১৮ সালের চ্যাম্পিয়ন বাংলাদেশ। শ্রীলঙ্কার পেছনে থেকে 'বি' গ্রুপে রানার্সআপ হওয়া নিগার সুলতানার দল বৃহস্পতিবার প্রথম সেমিফাইনালে খেলবে 'এ' গ্রুপের চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে।

৫৫ রানে ৬ উইকেট হারানো বাংলাদেশ দল শেষ পর্যন্ত করে ৭ উইকেটে ১০৩ রান। শারমিন আক্তার ও নাহিদা আক্তারের ব্যাটেই মূলত ১০০ ছাড়ায় দল। এরপর সংযুক্ত আরব আমিরাত পুরো ২০ ওভার খেললেও ৯ উইকেটে ৬৯ রানের বেশি করতে পারেনি। তাতে ৩৪ রানের জয় তুলে নেয় বাংলাদেশের মেয়েরা।

নিউজটি পোস্ট করেছেন : Rubel Ahmed

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাদুকাটা নদীতে ড্রেজার বন্ধে অভিযানকালে ম্যাজিস্ট্রেট-পুলিশে

জাদুকাটা নদীতে ড্রেজার বন্ধে অভিযানকালে ম্যাজিস্ট্রেট-পুলিশে