ঢাকা | বঙ্গাব্দ

জাফলংয়ে দ্যা ফ্রেন্ডস ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 8, 2026 ইং
জাফলংয়ে দ্যা ফ্রেন্ডস ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছবির ক্যাপশন: ইফতার মাহফিলের একাংশ
সাকিব আহমেদ, গোয়াইনঘাট (সিলেট): পবিত্র মাহে রমজান উপলক্ষে জাফলংয়ে সামাজিক সংগঠন দ্যা ফ্রেন্ডস ফাউন্ডেশন–এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মার্চ) জাফলং এলাকায় এই আয়োজন সম্পন্ন হয়।

সংগঠনের সভাপতি আতাউর রহমান শাকিল–এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম–এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনআরবি ব্যাংক জাফলং শাখার দায়িত্বশীল দুলাল আহমেদ ও নাইম আহমেদ। এছাড়াও দ্যা ফ্রেন্ডস ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও সদস্যবৃন্দ এতে অংশগ্রহণ করেন।
ইফতারের পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতির বক্তব্যে আতাউর রহমান শাকিল বন্ধুত্ব, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরে বলেন, সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে তরুণদের ঐক্যবদ্ধভাবে মানবিক ও সেবামূলক কাজে এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, দ্যা ফ্রেন্ডস ফাউন্ডেশন সামাজিক বিভিন্ন সেবামূলক কার্যক্রমের পাশাপাশি প্রতিবছরই পবিত্র রমজান মাসে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে থাকে।
আলোচনা শেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়ায় এই আয়োজন সফল করতে যারা সার্বিক সহযোগিতা করেছেন তাদের মঙ্গল কামনা করা হয়। পাশাপাশি সংগঠনের সকল সদস্যের রিজিকে বরকত, সংগঠনের উত্তরোত্তর সাফল্য এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। এরপর উপস্থিত সকলের অংশগ্রহণে ইফতার সম্পন্ন হয়।

নিউজটি পোস্ট করেছেন : Rubel Ahmed

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সলসবারি বাংলাদেশি ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের ঈদ শুভেচ্ছা ও দো

সলসবারি বাংলাদেশি ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের ঈদ শুভেচ্ছা ও দো