ঢাকা | বঙ্গাব্দ

প্রবাসী বিএনপি নেতা মোহাম্মদ আব্দুল খালিকের সৌজন্যে গোয়াইনঘাটে ঈদ উপহার বিতরণ

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 18, 2026 ইং
প্রবাসী বিএনপি নেতা মোহাম্মদ আব্দুল খালিকের সৌজন্যে গোয়াইনঘাটে ঈদ উপহার বিতরণ ছবির ক্যাপশন: ঈদ সামগ্রী বিতরণ
কবির হোসনে, গোয়াইনঘাট: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ২নং পশ্চিম জাফলং ইউনিয়নে যুক্তরাষ্ট্র প্রবাসী বিএনপি নেতা মোহাম্মদ আব্দুল খালিক-এর সৌজন্যে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (১৮ মার্চ) পশ্চিম জাফলং ইউনিয়নের পরগণা বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজ হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে এলাকার নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। স্থানীয়ভাবে এ আয়োজনকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে এডভোকেট নুর আহমদের সভাপতিত্বে এবং যুবদল নেতা আব্দুল মান্নানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা উসমান গনী।

প্রধান অতিথির বক্তব্যে উসমান গনী বলেন, “প্রবাসে অবস্থান করেও মোহাম্মদ আব্দুল খালিক নিজ এলাকার গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছেন, যা নিঃসন্দেহে একটি মানবিক ও প্রশংসনীয় উদ্যোগ। সমাজের বিত্তবান ও প্রবাসীদের এ ধরনের কাজে আরও বেশি এগিয়ে আসা উচিত। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

তিনি আরও বলেন, “মানুষের কল্যাণে কাজ করাই প্রকৃত রাজনীতি। জনমানুষের দুঃখ-কষ্টে পাশে থাকা নেতারাই মানুষের হৃদয়ে জায়গা করে নেন। আব্দুল খালিকের এই উদ্যোগ অন্যদের জন্যও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মতিন, গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাবের সভাপতি বিলাল উদ্দিন, ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হাসিম, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতিকুর রহমান, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম এ রহিমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, প্রবাসী নেতা মোহাম্মদ আব্দুল খালিক এলাকার দরিদ্র মানুষের মুখে ঈদের হাসি ফোটাতে যে মানবিক উদ্যোগ নিয়েছেন, তা সত্যিই প্রশংসার দাবিদার। তারা তাঁর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে উপস্থিত দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

নিউজটি পোস্ট করেছেন : Rubel Ahmed

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হরিপুরে ইলেক্ট্রিক এন্ড স্যানেটারী সমিতি কর্তৃক দোয়া ও ইফতার

হরিপুরে ইলেক্ট্রিক এন্ড স্যানেটারী সমিতি কর্তৃক দোয়া ও ইফতার