ডেস্ক নিউজ :
সিলেটের গোয়াইনঘাট উপজেলার সদর ইউনিয়নের ঐতিহ্যবাহী লাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির (এসএমসি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক কামাল উদ্দিন।
বুধবার (১ জুলাই) দুপুর ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণে এক উৎসবমুখর পরিবেশে নির্বাচনের মাধ্যমে এই নতুন কমিটি ঘোষণা করা হয়।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন, নবনির্বাচিত সভাপতি কামাল উদ্দিনের দূরদর্শী নেতৃত্বে লাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান ও অবকাঠামোগত উন্নয়ন আরও বেগবান হবে।
কমিটি ঘোষণার পর নবনির্বাচিত সভাপতি কামাল উদ্দিন তাকে নির্বাচিত করায় সকল ভোটার, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।
Rubel Ahmed