গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাটে অক্সফোর্ড স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২০২৬ উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।
শনিবার (২৫ জুলাই) সকাল ১২টায় গোয়াইনঘাট বাইপাস মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের তৃতীয় তলায় গোয়াইনঘাটে অক্সফোর্ড স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব রতন কুমার অধিকারী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের কেবল পাঠ্যপুস্তকের জ্ঞানার্জনের মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না। সুশিক্ষায় শিক্ষিত হয়ে ওঠার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের মানসিক বিকাশ ঘটাতে হবে। খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখতে এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
অক্সফোর্ড স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অক্সফোর্ড স্কুল এন্ড কলেজের পরিচালক
মো:শামীম আহমদ। অনুষ্ঠানটি দক্ষতার সাথে সঞ্চালনা ও পরিচালনায় ছিলেন প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক নাজনীন আক্তার মীম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,লেঙ্গুড়া হাওর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: নুরুল হুদা, অক্সফোর্ড স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সুজন দাস, নয়ানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদ, পূর্ণানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নজরুল ইসলাম, অক্সফোর্ড স্কুল এন্ড কলেজের পরিচালক মাসরুর আহমদ, অত্র বিদ্যালয়ের শিক্ষক তাজিম, সুমা।
আলোচনা সভা শেষে অর্ধ-বার্ষিক পরীক্ষায় ১ম,২য়,৩য় স্থান অধিকারীদের মধ্যে অ্যায়ার্ড তুলেদেন অতিথিগণ। এছাড়া বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে বিভিন্ন ধরনের পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ। এসময় প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Rubel Ahmed