ঢাকা | বঙ্গাব্দ

নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান: এমপি নাছির চৌধুরী

  • নিউজ প্রকাশের তারিখ : May 4, 2026 ইং
নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান: এমপি নাছির চৌধুরী ছবির ক্যাপশন: এমপি নাছির চৌধুরী
দিরাই প্রতিনিধি: সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরী প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। 

তিনি বলেন, ঘূর্ণিঝড় ও জলাবদ্ধতায় হাওরাঞ্চলের মানুষের জানমাল ও একমাত্র বোরো ফসলের যে ব্যাপক ক্ষতি হয়েছে, তা কাটিয়ে ওঠা সহজ নয়।

সোমবার ( ৪এপ্রিল )  দিরাই উপজেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি নাছির চৌধুরী বলেন, ক্ষতিগ্রস্ত হাওরবাসীর পাশে দাঁড়াতে এবং প্রধানমন্ত্রীর বার্তা পৌঁছে দিতে তিনি ঢাকা থেকে দিরাই-শাল্লায় এসেছেন।

কৃষকদের সঙ্গে সরাসরি মতবিনিময় করে তিনি সরকারের সহায়তার আশ্বাস পৌঁছে দিয়েছেন। আগামী তিন মাস হাওরবাসীর পাশে থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, উপজেলা পর্যায়ের উন্নয়ন কার্যক্রমকে গতিশীল করতে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধিদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। 

বিভিন্ন দফতরের প্রয়োজন ও সমস্যাগুলো লিখিতভাবে তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে।


নিজের পূর্ব অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, ১৯৯৬ সালে সংসদ সদস্য থাকলেও বিরোধী দলে থাকার কারণে প্রত্যাশিত উন্নয়ন সম্ভব হয়নি।

তবে এবার সরকার দলের এমপি হিসেবে দিরাই-শাল্লার যোগাযোগ, স্বাস্থ্য ও শিক্ষা খাতের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার সুযোগ সৃষ্টি হয়েছে।

তিনি জানান, ইতোমধ্যে দিরাই-শ্যামারচর ও দিরাই-রজনীগঞ্জ সড়কের উন্নয়নসহ বিভিন্ন প্রকল্পের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।


নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব সরকার।

এতে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জিয়াউল ইসলাম সৌরভ, দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি )  এনামুল হক চৌধুরী, উপজেলা প্রকৌশলী মো. ইফতেখার হুসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মনোরঞ্জন অধিকারী ও দিরাই স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. প্রশান্ত দাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সভায় বক্তারা দিরাই-শাল্লাকে একটি উন্নত ও পরিকল্পিত উপজেলায় রূপান্তর করতে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

নিউজটি পোস্ট করেছেন : Rubel Ahmed

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পাথর উত্তোলন কার্যক্রম চালুর দাবিতে মন্ত্রীকে উদ্দেশ্য করে ছ

পাথর উত্তোলন কার্যক্রম চালুর দাবিতে মন্ত্রীকে উদ্দেশ্য করে ছ