ঢাকা | বঙ্গাব্দ

জৈন্তাপুর প্রবাসী গ্রুপের অর্থায়নে ৩৫০ পরিবারের মধ্যে ১০ লক্ষ টাকার অনুদান

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 10, 2026 ইং
জৈন্তাপুর প্রবাসী গ্রুপের অর্থায়নে ৩৫০ পরিবারের মধ্যে ১০ লক্ষ টাকার অনুদান ছবির ক্যাপশন: জৈন্তাপুর প্রবাসী গ্রুপ
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুর উপজেলার প্রবাসীদের ঐক্যের সংগঠন 'সম্প্রীতির বন্ধনে আবদ্ধ জৈন্তাপুর প্রবাসী গ্রুপ'-এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ১০ লক্ষ ৩৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। 

মঙ্গলবার (১০ মার্চ) বেলা ২টায় উপজেলার দরবস্তস্থ হেলালি মার্কেট প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই অনুদান বিতরণ করা হয়। উপজেলার ৬ ইউনিয়নের বিভিন্ন এলাকার মোট ৩৫০ জন হতদরিদ্র ও অসহায় মানুষ এই সহায়তা পেয়েছেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির চাকা সচল রাখার পাশাপাশি নিজ এলাকার সামাজিক ও মানবিক উন্নয়নে যে ভূমিকা রাখছেন, তা সত্যিই প্রশংসনীয়। জৈন্তাপুর প্রবাসী গ্রুপ' আজ যে ১০ লক্ষাধিক টাকার সহায়তা প্রদান করলো, তা পবিত্র রমজান মাসে অসহায় পরিবারগুলোর জন্য অনেক বড় একটি অবলম্বন হয়ে দাঁড়াবে। প্রবাসীদের এই ঐক্য এবং আর্তমানবতার সেবায় এগিয়ে আসার মানসিকতা আমাদের সমাজের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত। আশা করি, এই গ্রুপের মানবিক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।" গ্রুপের এই মানবিক কাজে যারা দূর প্রবাসে থেকে কাজ করে যাচ্ছেন সকলের প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জানান অতিথি বৃন্দ। 

সংগঠনের নেতৃবৃন্দ জানান, সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করতে এবং পবিত্র রমজানে এলাকার অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে প্রবাসীদের এই ক্ষুদ্র প্রয়াস। যাকাত তহবিলের এই স্বচ্ছ বণ্টন ব্যবস্থার মাধ্যমে প্রকৃত অভাবীদের হাতে নগদ অর্থ পৌঁছে দেওয়া হয়েছে।

উপকারভোগীরা প্রবাসীদের এই মহতী উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখার অনুরোধ জানান।

অনুষ্ঠানে মাওলানা মুজাম্মিল হেলালীর সভাপতিত্বে ও প্রবাসী ফয়জুল করিম ফজল এর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামাল আহমদ, জৈন্তাপুর ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল ইসলাম, দরবস্ত ইউনিয়নের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, চারিকাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ আলম চৌধুরী তোফায়েল, আব্দুর রকিব,মেম্বার,প্রবাসী নিয়াজ মুর্শেদ,মোঃ শাহাজান,নিজাম উদ্দিন,সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গ্রুপের স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

নিউজটি পোস্ট করেছেন : Rubel Ahmed

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোয়াইনঘাটে অসহায়দের মাঝে কোওরবাজার প্রবাসী পরিষদের ঈদসামগ্রী

গোয়াইনঘাটে অসহায়দের মাঝে কোওরবাজার প্রবাসী পরিষদের ঈদসামগ্রী