ঢাকা | বঙ্গাব্দ

ফেসবুকে আপত্তিকর মন্তব্য ও মিথ্যা মামলার প্রতিবাদে চিতলিয়ায় মানববন্ধন

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 10, 2026 ইং
ফেসবুকে আপত্তিকর মন্তব্য ও মিথ্যা মামলার প্রতিবাদে চিতলিয়ায় মানববন্ধন ছবির ক্যাপশন: চিতলায় মানববন্ধন
দিরাই প্রতিনিধি: 
সুনামগঞ্জের দিরাই উপজেলার চিতলিয়া গ্রামকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর মন্তব্য এবং গ্রামের মানুষ ও শিক্ষার্থীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার অভিযোগে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে উপজেলার সরমঙ্গল ইউনিয়নের চিতলিয়া গ্রামে চিতলিয়া নাটমন্দির প্রাঙ্গণে গ্রামবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, নায়েক জুয়েল দাস তার নিজ গ্রাম চিতলিয়াকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করে গ্রামের সুনাম ক্ষুণ্ন করছেন।

 পাশাপাশি নিজের প্রভাব খাটিয়ে গ্রামের সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলেও তারা দাবি করেন।

বক্তারা বলেন, একজন পুলিশ সদস্য হয়েও নিজ গ্রামের মানুষের বিরুদ্ধে এমন প্রতিহিংসামূলক আচরণ অত্যন্ত দুঃখজনক। অবিলম্বে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং জুয়েল দাসের বিরুদ্ধে আইনগত ও বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান তারা।

আকাশ দাসের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন সাবেক ইউপি সদস্য সূর্যলাল দাস, কৃষ্ণধন দাস, গণেণ দাস, বীর মুক্তিযোদ্ধা কুমোধ রঞ্জন দাস, বীর মুক্তিযোদ্ধা বিজন দাস, সেতু রঞ্জন দাস ও সনজিত দাস। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তি, শিক্ষার্থী এবং ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি পোস্ট করেছেন : Rubel Ahmed

কমেন্ট বক্স
ফজল হত্যা: হারুন ও নুরই এর খোঁজ নেই, আতঙ্কে এলাকাবাসী

ফজল হত্যা: হারুন ও নুরই এর খোঁজ নেই, আতঙ্কে এলাকাবাসী