ঢাকা | বঙ্গাব্দ

বিরামপুরে ভিক্টর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ৫৬০ পরিবারে ইফতার বিতরণ

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 19, 2026 ইং
বিরামপুরে ভিক্টর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ৫৬০ পরিবারে ইফতার বিতরণ ছবির ক্যাপশন: ইফতার মাহফিলের একাংশ
মোঃ ইব্রাহীম মিঞা,বিরামপুর(: দিনাজপুর)প্রতিনিধি:দিনাজপুরের বিরামপুর পৌরশহরের ৪ নং ওয়ার্ডের আনসার মাঠ সংলগ্ন ঐতিহ্যবাহী ভিক্টর স্পোর্টিং ক্লাব প্রতি বছরের ন্যায় চলতি পবিত্র রমজান মাসেও মানবিক কার্যক্রমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। ক্লাবটি রমজানের প্রতি শুক্রবার এলাকার চারটি ভিন্ন দিকের ১৪০টি করে মোট ৫৬০টি পরিবারের মাঝে ইফতারের প্যাকেট পৌঁছে দিয়েছে।

বিশেষভাবে উল্লেখযোগ্য, ক্লাবের সাংগঠনিক সম্পাদক রেজোয়ান ইসলাম, আলী হোসেন, আরিফুল ইসলাম, জিয়া ও অন্যান্য সদস্যরা নিজ উদ্যোগে পায়ে হেঁটে বাড়ি বাড়ি গিয়ে এই ইফতার সামগ্রী বিতরণ করেন, যা এলাকাবাসীর মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

এরই ধারাবাহিকতায় ২৮ রমজান, বুধবার আনসার মাঠ প্রাঙ্গণে প্রায় ৬০০ জনের অংশগ্রহণে এক বিশাল ইফতার মাহফিলের আয়োজন করে ক্লাবটি। এতে দিনমজুর, শ্রমিক, ড্রাইভারসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বিরামপুর পৌর যুবদলের সদস্য সচিব পলাশ বিন আশরাফি, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুর রব তোতা এবং স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ সময় আরও উপস্থিত ছিলেন ভিক্টর স্পোর্টিং ক্লাবের সহ-সভাপতি মোজাফফর রহমান, মঞ্জুর রহমান রতনসহ সংগঠনের সকল সদস্যবৃন্দ। পুরো আয়োজনে সার্বিক সহযোগিতা করেন ক্লাবের সাধারণ সম্পাদক কাদিরুজ্জামান প্রিন্স, সহ-সাধারণ সম্পাদক তোজাম্মেল হক মোনাসহ অন্যান্য সদস্যরা।

স্থানীয়দের দাবি, ভিক্টর স্পোর্টিং ক্লাব মানবিক কার্যক্রমসহ ইফতার বিতরণেই সীমাবদ্ধ নয়; তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন টুর্নামেন্ট, বিশেষ করে “লিজেন্ড ক্রিকেট টুর্নামেন্ট” আয়োজনের মাধ্যমে এলাকার বয়স্ক ও তরুণদের খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করে রাখছে। লিজেন্ড খেলোয়াড়দের অংশগ্রহণে এসব আয়োজন ইতোমধ্যে ব্যাপক সুনাম কুড়িয়েছে এবং মাদকসহ বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ড থেকে যুবসমাজকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এমন বাস্তবতায় এলাকাবাসীর প্রত্যাশা, ক্লাবটিকে দ্রুত সরকারি নিবন্ধনের আওতায় এনে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হোক। এতে করে তাদের সামাজিক ও ক্রীড়া কার্যক্রম আরও সম্প্রসারিত হবে এবং ভবিষ্যতে বৃহত্তর পরিসরে যুবসমাজকে ইতিবাচক ধারায় সম্পৃক্ত রাখাসহ আর বড় পরিসরে মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব হবে।

নিউজটি পোস্ট করেছেন : Rubel Ahmed

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‎ইসলামী আন্দোলন বাংলাদেশ জৈন্তাপুর উপজেলা শাখার উদ্যোগে ইফতা

‎ইসলামী আন্দোলন বাংলাদেশ জৈন্তাপুর উপজেলা শাখার উদ্যোগে ইফতা