ঢাকা | বঙ্গাব্দ

গোয়াইনঘাটে কিন্ডারগার্টেন বৃত্তিপ্রাপ্ত ৩৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 8, 2026 ইং
গোয়াইনঘাটে কিন্ডারগার্টেন বৃত্তিপ্রাপ্ত ৩৪ শিক্ষার্থীকে সংবর্ধনা ছবির ক্যাপশন: সংবর্ধনা অনুষ্ঠান
ডেক্স নিউজ:
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বৃত্তি পরীক্ষা-২০২৫ এ কৃতিত্বের সাথে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের এক জাঁকজমকপূর্ণ সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গোয়াইনঘাট কিন্ডারগার্টেনের আয়োজনে বিদ্যালয়ে বিকেল ২টায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উক্ত বিদ্যালয়ের মোট ৩৪ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়।
​
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার এবং গোয়াইনঘাট কিন্ডারগার্টেনের সভাপতি রতন কুমার অধিকারী।

​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) এবং গোয়াইনঘাট কিন্ডারগার্টেনের প্রিন্সিপাল মো: জাকারিয়া হোসেন। গোয়াইনঘাট কিন্ডারগার্টেনের ভাইস প্রিন্সিপাল আলীম উদ্দিন-এর চমৎকার পরিচালনায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।

​প্রধান অতিথির বক্তব্যে রতন কুমার অধিকারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন,  "আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। এই খুদে শিক্ষার্থীদের মেধার বিকাশ ধরে রাখতে শিক্ষক ও অভিভাবকদের যৌথ ভূমিকা পালন করতে হবে।" 

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্কুলের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য গিয়াস উদ্দিন আহমদ রুবেল, মো: জালাল উদ্দীন, গোয়াইনঘাট অনলাইন প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক রুবেল আহমেদ, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাদিকুর রহমান, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, অভিভাবক এবং শিক্ষার্থীবৃন্দ।

​অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন। এমন সাফল্যে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আনন্দের আমেজ বিরাজ করছে।

নিউজটি পোস্ট করেছেন : Rubel Ahmed

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কোছাক ৪নং ইছাকলস ইউনিয়নের কমিটি গঠন

কোছাক ৪নং ইছাকলস ইউনিয়নের কমিটি গঠন