ঢাকা | বঙ্গাব্দ

হামলাকারীদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম: গোয়াইনঘাটে ট্রাক শ্রমিকদের বিশাল প্রতিবাদ সমাবেশ

  • নিউজ প্রকাশের তারিখ : May 7, 2026 ইং
হামলাকারীদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম: গোয়াইনঘাটে ট্রাক শ্রমিকদের বিশাল প্রতিবাদ সমাবেশ ছবির ক্যাপশন: প্রতিবাদ সমাবেশ
নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট (সিলেট) :
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং মামার বাজারে ট্রাক ভাঙচুর ও চালকদের ওপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে ফুঁসে উঠেছে পরিবহন শ্রমিকরা।হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ মে ২০২৬) বিকাল ৫টায় সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের অন্তর্ভুক্ত গোয়াইনঘাট পূর্ব উপকমিটির উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়। জাফলং এলাকার সর্বস্তরের শ্রমিকরা এতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সমাবেশে সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক  ইউনিয়ন রেজী নং চট্ট-২৯৫৯ এর অন্তর্ভুক্ত'র সভাপতি আবু সরকার, কার্যকারী সহ সভাপতি কাউছার আহমদ, সম্পাদক মাসুম লস্কর, জাফলং ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি সবেদ আহমদ, সম্পাদক মুতালিব, সহ সভাপতি মিরাজ সহ কয়েক শতাধিক নেতাকর্মী ও সাধারণ শ্রমিকরা উপস্থিত ছিলেন। 

এ সময় বক্তারা অভিযোগ করেন, জাফলং এলাকায় একদল সন্ত্রাসী অতর্কিতভাবে ট্রাক ভাঙচুর করে এবং নিরীহ চালকদের ওপর হামলা চালায়। এই ঘটনায় শ্রমিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে। সমাবেশ থেকে শ্রমিক নেতৃবৃন্দ প্রশাসনকে আগামী ৭২ ঘণ্টার আল্টিমেটাম প্রদান করেন। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, "আগামী ৩ দিনের মধ্যে চিহ্নিত সন্ত্রাসী ও হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে, আমরা কঠোর আন্দোলনের কর্মসূচি ডাক দিতে বাধ্য হব। প্রয়োজনে পুরো সিলেট জেলায় পরিবহন ধর্মঘটসহ আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।"

সমাবেশে উপস্থিত বক্তারা অবিলম্বে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং দোষীদের আইনের আওতায় আনতে স্থানীয় প্রশাসনের প্রতি জোর দাবি জানান। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং পুলিশি টহল জোরদার করা হয়েছে বলে জানা গেছে।

নিউজটি পোস্ট করেছেন : Rubel Ahmed

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসলামী আন্দোলন বাংলাদেশ জৈন্তাপুর উপজেলা শাখার উদ্যোগে ইফতার

ইসলামী আন্দোলন বাংলাদেশ জৈন্তাপুর উপজেলা শাখার উদ্যোগে ইফতার