ঢাকা | বঙ্গাব্দ

ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্যানেল চেয়ারম্যান সামসুদ্দীন কামাল

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 18, 2026 ইং
ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্যানেল চেয়ারম্যান সামসুদ্দীন কামাল ছবির ক্যাপশন: প্যানেল চেয়ারম্যান সামসুদ্দীন কামাল

নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট, সিলেট:সিলেটের গোয়াইনঘাট উপজেলার ২নং পশ্চিম জাফলং ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার ও প্যানেল চেয়ারম্যান শামসুদ্দীন কামাল মুসলিম উম্মাহর পবিত্র ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উপলক্ষে দেশের সর্বস্তরের মানুষ ও মুসলিম জাহানের সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, "পবিত্র ঈদুল ফিতর মুসলিম জাহানের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন।"

তিনি আরও বলেন, "ঈদ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সব মানুষকে। সৌহার্দ্য-সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের চেতনায় উদ্ভাসিত পবিত্র ঈদুল ফিতর সব সংকট জয়ের সুসংহত বন্ধন। পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, সামাজিক দায়বদ্ধতা ও দায়িত্বশীল আচরণ অনুশীলনের মধ্য দিয়েই শান্তিপূর্ণভাবে পালিত হোক পবিত্র ঈদুল ফিতর।"

পরিশেষে তিনি বলেন, "পরম করুণাময় আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করি—মানুষের জীবন থেকে দূরীভূত হোক সব দুঃখ-জরা, এবং সুখ-শান্তি ও সমৃদ্ধির ধারায় প্রবাহিত হোক বিশ্বজুড়ে। পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক নিরাময়, সুস্বাস্থ্য, নিরবচ্ছিন্ন শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি। সবাইকে ঈদ মোবারক।"


নিউজটি পোস্ট করেছেন : Rubel Ahmed

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিরামপুরে ১১ দলীয় জোটের লিফলেট বিতরণ, গণভোট বাস্তবায়নের দাবি

বিরামপুরে ১১ দলীয় জোটের লিফলেট বিতরণ, গণভোট বাস্তবায়নের দাবি