ঢাকা | বঙ্গাব্দ

স্টেলিন তারিয়াংকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 30, 2026 ইং
স্টেলিন তারিয়াংকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন ছবির ক্যাপশন: সংবাদ সম্মেলনের ছবি
নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট, সিলেট:
সিলেট জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক স্টেলিন তারিয়াংকে নিয়ে দৈনিক যুগান্তরে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ১১নং মধ্য জাফলং ইউনিয়ন বিএনপি।

বৃহস্পতিবার (৩০ জুলাই) গোয়াইনঘাট প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ১১নং মধ্য জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সাইদুর রহমান।

লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে স্টেলিন তারিয়াংকে সীমান্ত এলাকার চোরাচালান, অবৈধ বালু ও পাথর উত্তোলনসহ বিভিন্ন অভিযোগের সঙ্গে যুক্ত করে যে তথ্য প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি আরও বলেন, প্রতিবেদনে নিরোলা থমসনকে স্টেলিন তারিয়াংয়ের মা হিসেবে উল্লেখ করা হলেও প্রকৃতপক্ষে তিনি তার ফুফু। এ ধরনের তথ্যগত ভুল প্রতিবেদনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন সৃষ্টি করে বলে দাবি করেন তিনি। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, স্টেলিন তারিয়াং প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ধরনের চোরাচালান বা অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন। তিনি দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে জনসেবামূলক কাজ করে আসছেন। তার ও বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে একটি স্বার্থান্বেষী মহল ভুল তথ্য সরবরাহ করে এ ধরনের প্রতিবেদন প্রকাশ করিয়েছে বলেও অভিযোগ করা হয়।
বক্তারা আরও অভিযোগ করেন, সংবাদ প্রকাশের আগে স্টেলিন তারিয়াংয়ের বক্তব্য নেওয়া হয়নি কিংবা অভিযোগগুলোর বিষয়ে তার কাছে কোনো ব্যাখ্যা চাওয়া হয়নি, যা দায়িত্বশীল সাংবাদিকতার নীতির পরিপন্থী বলে তারা মনে করেন।

সংবাদ সম্মেলনে দৈনিক যুগান্তর কর্তৃপক্ষের কাছে প্রকাশিত সংবাদের সংশোধন এবং বিএনপির পক্ষ থেকে দেওয়া প্রতিবাদলিপি সমান গুরুত্ব দিয়ে প্রকাশের দাবি জানানো হয়। পাশাপাশি জনগণকে এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে স্থানীয় বিএনপির নেতাকর্মী এবং বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নিউজটি পোস্ট করেছেন : Rubel Ahmed

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোয়াইনঘাটে শিক্ষার্থীদের নিয়ে বিজিবির সচেতনতা সভা ও ৫০০ রোগী

গোয়াইনঘাটে শিক্ষার্থীদের নিয়ে বিজিবির সচেতনতা সভা ও ৫০০ রোগী