মতিউর রহমান (দুলাল) গোয়াইনঘাট: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গোয়াইনঘাট উপজেলা যুবদলের সদস্য ও তোয়াকুল ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন রিপনের ,তার জন্ম মাটি তোয়াকুল ইউনিয়ন, দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম বিশ্বের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনার পর এই মহিমান্বিত দিনটি আনন্দ ও খুশির বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয়। ঈদ সকল শ্রেণি-পেশার মানুষের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন সুদৃঢ় করে।
তিনি আরও বলেন, ঈদ সাম্য, মৈত্রী ও ভ্রাতৃত্বের চেতনায় মানুষকে ঐক্যবদ্ধ করে। পারস্পরিক সহমর্মিতা, সামাজিক দায়বদ্ধতা ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপনই হোক সবার প্রত্যাশা।
পরিশেষে তিনি মহান আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করে বলেন, মানুষের জীবন থেকে সব দুঃখ-কষ্ট দূর হোক এবং সুখ-শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধিতে ভরে উঠুক বিশ্ব। পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক কল্যাণ, সুস্বাস্থ্য ও নিরবচ্ছিন্ন শান্তি "ঈদ মোবারক" ।
Rubel Ahmed