ঢাকা | বঙ্গাব্দ

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান: ড্রেজার ও নৌকা ধ্বংস

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 30, 2026 ইং
গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান: ড্রেজার ও নৌকা ধ্বংস ছবির ক্যাপশন: অভিযানের চিত্র
ডেক্স নিউজ:
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ১৬টি ড্রেজার মেশিন ও নৌকা ধ্বংস, ১৫টি বালু সরবরাহের পাইপ ভেঙে দেওয়া এবং দুইজনকে মোট ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩০ জুন) দুপুর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাকারিয়া হোসেন'র নেতৃত্বে উপজেলার লাঠি গ্রাম, নতুনবাজার, হাজিপুর এবং লোনী গ্রামে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ১৬টি ড্রেজার মেশিন ও বালুবাহী নৌকা স্পটেই ধ্বংস করা হয়। একই সাথে বালু স্থানান্তরের জন্য ব্যবহৃত ১৫টি প্লাস্টিক ও লোহার পাইপ ভেঙে বিকল করে দেওয়া হয়। এছাড়া বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে অপরাধের সাথে জড়িত থাকার দায়ে দুই ব্যক্তিকে আটক করে মোট ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকালে আইন-শৃঙ্খলা রক্ষায় গোয়াইনঘাট থানা পুলিশ এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর একটি চৌকস টিম যৌথভাবে সার্বিক সহায়তা প্রদান করে।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাকারিয়া হোসেন জানান, পরিবেশ রক্ষায় এবং সরকারি সম্পত্তি রক্ষার্থে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে। এই ধরণের অবৈধ তৎপরতা বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

নিউজটি পোস্ট করেছেন : Rubel Ahmed

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি রুহুল আমিন

গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি রুহুল আমিন