ঢাকা | বঙ্গাব্দ

জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 16, 2026 ইং
জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত ছবির ক্যাপশন: বিদায় অনুষ্ঠান
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে পবিত্র কোরআন তেলাওয়াত এর মাধ্যমে বিদ্যালয়ের এডহক কমিটির সদস্য মো. করিম মাহমুদ লিমনের সভাপতিত্বে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানের শুরুতেই শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী হোসেন।

বিদায় অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সূর্য তরুণ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি দেলোয়ার হোসেন, বিশিষ্ট শিক্ষানুরাগী ডা. বিল্লাল হোসেন, মহসিন মোল্লা, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী কাজিম উদ্দিন ও আমির হোসেন।
শিক্ষার্থীদের মধ্যে বিদায়ী বক্তব্য রাখেন ফাহিমা আক্তার ও আফরোজা আক্তার।
আলোচনা সভা শেষে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বিদায়ী শিক্ষার্থীদের সফলতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

নিউজটি পোস্ট করেছেন : Rubel Ahmed

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোয়াইনঘাট সরকারি কলেজে সোনালী ব্যাংকের এসপিজি সেবার চুক্তি স

গোয়াইনঘাট সরকারি কলেজে সোনালী ব্যাংকের এসপিজি সেবার চুক্তি স