ঢাকা | বঙ্গাব্দ

গোয়াইনঘাটে বর্ণাঢ্য আয়োজনে নির্মাণ শ্রমিক ট্রেড ইউনিয়নের মহান মে দিবস পালন

  • নিউজ প্রকাশের তারিখ : May 1, 2026 ইং
গোয়াইনঘাটে বর্ণাঢ্য আয়োজনে নির্মাণ শ্রমিক ট্রেড ইউনিয়নের মহান মে দিবস পালন ছবির ক্যাপশন: গোয়াইনঘাট নির্মান শ্রমিক ট্রেড ইউনিয়ন
নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট:
সিলেটের গোয়াইনঘাটে যথাযোগ্য মর্যাদায় ও বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস-২০২৬ পালন করেছে উপজেলা নির্মাণ শ্রমিক ট্রেড ইউনিয়ন। 

শুক্রবার (১ মে ২০২৬) সকালে র‍্যালি ও পথসভার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
এদিন সকাল ১১টায় গোয়াইনঘাট উপজেলা নির্মাণ শ্রমিক ট্রেড ইউনিয়নের আয়োজনে গোয়াইনঘাট বাজার এলাকা থেকে একটি বিশাল র‍্যালি বের করা হয়। 

সংগঠনের সভাপতি সাদিকুর রহমানের নেতৃত্বে ও তত্ত্বাবধানে র‍্যালিটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় সংগঠনের নেতৃবৃন্দ শ্রমিকদের অধিকার আদায়ে সোচ্চার হওয়ার আহ্বান জানান। বক্তারা বলেন, "শ্রমিকরাই দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি। কিন্তু আজও শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। বিশেষ করে নির্মাণ শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি নির্ধারণ, নির্দিষ্ট কর্মঘণ্টা নিশ্চিত করা এবং কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা প্রদান করা এখন সময়ের দাবি। "বক্তারা আরও বলেন, কেবল শ্রম-বৈষম্য নয়, শিক্ষা থেকে শুরু করে চাকরির ক্ষেত্রসহ সকল পর্যায়ের বৈষম্য নিরসনে সরকারকে আরও জোরালো ভূমিকা পালন করতে হবে। শ্রমিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে যুগোপযোগী আইন প্রণয়ন ও বাস্তবায়নের দাবি জানান তারা। 

র‍্যালিতে উপস্থিত ছিলেন বাবুল মিয়া,জামাল উদ্দিন, শুক্কুর উদ্দিন, সেলিম আহমদ সহ সংগঠনের কয়েকশ সাধারণ সদস্য। র‍্যালি ও পথসভাকে কেন্দ্র করে শ্রমিকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

নিউজটি পোস্ট করেছেন : Rubel Ahmed

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোয়াইনঘাটে ১৮৮ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

গোয়াইনঘাটে ১৮৮ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার