ঢাকা | বঙ্গাব্দ

সোনারহাট সীমান্তে বিএসএফের গুলি, বিজিবির পাল্টা ফায়ার

  • নিউজ প্রকাশের তারিখ : May 19, 2026 ইং
সোনারহাট সীমান্তে বিএসএফের গুলি, বিজিবির পাল্টা ফায়ার ছবির ক্যাপশন: সীমান্তের চিত্র
ডেক্স নিউজ : 
সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এর প্রেক্ষিতে তাৎক্ষণিক কড়া প্রতিক্রিয়া জানিয়ে পাল্টা ফাঁকা গুলি ছুড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সীমান্ত সূত্র জানায়, গত ১৮ মে ২০২৬ তারিখ সোমবার বিকেল ৪টা ৩০ মিনিটের দিকে গোয়াইনঘাট থানাধীন ২নং পশ্চিম জাফলং ইউনিয়নে ৪৮ বিজিবির আওতাধীন সোনারহাট বিওপি এলাকায় মেইন পিলার ১২৬৭/২ এস-এর নিকটবর্তী ভারতের অভ্যন্তরে আনুমানিক ১০ গজ ভেতরে এই ঘটনা ঘটে। ঘটনার পর সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং বিজিবির টহল ও নজরদারি বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে সীমান্ত পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে বলে জানানো হয়েছে।

বিজিবি জানিয়েছে, সীমান্তে যেকোনো ধরনের উসকানিমূলক পরিস্থিতি মোকাবিলায় বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দাদের অবৈধ সীমান্ত অতিক্রম এবং অননুমোদিত কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : Rubel Ahmed

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আলহাজ্ব মোস্তফা মিয়া মাদ্রাসায় আগমন উপলক্ষে সংবর্ধনা

আলহাজ্ব মোস্তফা মিয়া মাদ্রাসায় আগমন উপলক্ষে সংবর্ধনা