ঢাকা | বঙ্গাব্দ

হাওরের গর্ব শাহ আব্দুল করিম: লোকউৎসবে এমপি নাছির চৌধুরী

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 27, 2026 ইং
হাওরের গর্ব শাহ আব্দুল করিম: লোকউৎসবে এমপি নাছির চৌধুরী ছবির ক্যাপশন:
দিরাই প্রতিনিধি : সবুজে ঘেরা হাওর, বসন্তের মৃদুমন্দ বাতাস আর সোনালি ফসলের দোলায় মনোমুগ্ধকর পরিবেশে সুনামগঞ্জের দিরাইয়ে শুরু হয়েছে দুই দিনব্যাপী বাউল সম্রাট শাহ আব্দুল করিম লোকউৎসব। 

শুক্রবার (২৭ মার্চ ) রাতে উজানধল মাঠে গানে গানে এ উৎসবের উদ্বোধন করা হয়।
রাত ৮টার দিকে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। 

অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক অসীম চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরী

প্রধান অতিথির বক্তব্যে এমপি নাছির উদ্দীন চৌধুরী বলেন, বাউল সম্রাট শাহ আব্দুল করিম হাওরাঞ্চলে জন্ম নিয়ে নিজের সাধনা ও অধ্যবসায়ের মাধ্যমে নিজেকে অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করেছেন। 

তিনি আজ শুধু হাওরবাসীর নন, সমগ্র দেশের গর্ব। তাঁর লোকসংগীত দেশ ছাড়িয়ে বিশ্বজুড়ে সমাদৃত। তিনি হাওরবাসীকে গৌরবান্বিত করেছেন। তাঁর কর্ম ও সৃষ্টিকে ধরে রাখা আমাদের সবার দায়িত্ব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব সরকার। এ ছাড়া রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন।

উদ্বোধনের পর রাতভর পরিবেশিত হয় শাহ আব্দুল করিমের কালজয়ী গান। 

স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীরা “আগে কি সুন্দর দিন কাটাইতাম, বসন্তে বাতাসে সই গো, কেনো পিরিতি বাড়াইলারে বন্ধু ছেড়ে যাইবা যদি সহ নানা জনপ্রিয় গান পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন।

নিউজটি পোস্ট করেছেন : Rubel Ahmed

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোয়াইনঘাটে মরহুম দিলদার হোসেন সেলিমের স্মরণে দোয়া ও ইফতার মা

গোয়াইনঘাটে মরহুম দিলদার হোসেন সেলিমের স্মরণে দোয়া ও ইফতার মা