ঢাকা | বঙ্গাব্দ

জয়পুরহাট ২০ বর্ডার গার্ড ব্যাটলিয়নের বিজিবি কর্তৃক ২ টি কষ্টিপাথরের মূর্তি সহ গ্রেফতার -০১

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 7, 2026 ইং
জয়পুরহাট ২০  বর্ডার গার্ড ব্যাটলিয়নের বিজিবি কর্তৃক ২ টি কষ্টিপাথরের মূর্তি সহ গ্রেফতার -০১ ছবির ক্যাপশন: আটক ব্যক্তি
মোঃ মাহবুব হোসেন মেজর,দিনাজপুর জেলা প্রতিনিধিঃ জয়পুরহাট  ২০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি  কর্তৃক কষ্টিপাথরের ২টি বিষ্ণু সহ ১ জনকে  হাতে নাতে গ্রেফতার করেন।

শনিবার বিকেল সাড়ে ৩টায় জয়পুরহাট ২০ বর্ডার গার্ড ব্যাটালিয়নে আয়োজিত এক  প্রেস ব্রিফিংয়ে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ( সিও) মোহাম্মদ লতিফুল বারি এসব তথ্য নিশ্চিত করেন। 

তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি  চৌকস দল দিনাজপুর জেলার বিরল উপজেলার মঙ্গলপুর ইউনিয়নের ধনগাঁও গ্রামে অভিযান চালিয়ে মোঃ রাসেল ইসলামের বাড়ি থেকে একটি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার সহ হাতে নাতে তাকে গ্রেফতার করেন।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই উপজেলার ফরকারাবাদ গ্রামে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় আরও একটি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়।


উদ্ধার হওয়া দুটি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তির মোট ওজন প্রায় ২৫ কেজি ৬৭০ গ্রাম। 
যার আনুমানিক মূল্য প্রায় ২৫ লাখ ৭২ হাজার টাকা।

নিউজটি পোস্ট করেছেন : Rubel Ahmed

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সিলেট বারের সিনিয়র আইনজীবী এডভোকেট আব্দুল আহাদ এর জানাযা ও দ

সিলেট বারের সিনিয়র আইনজীবী এডভোকেট আব্দুল আহাদ এর জানাযা ও দ