নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট (সিলেট):
ঐতিহ্যবাহী গোয়াইনঘাট প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনকে সামনে রেখে সভাপতি পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাংবাদিক মো. আবুল হোসেন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে তিনি আনুষ্ঠানিকভাবে গোয়াইনঘাট প্রেসক্লাবে তাঁর মনোনয়নপত্র জমা দেন। আগামী ৯ অক্টোবর প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সভাপতি পদে প্রার্থী হওয়া প্রসঙ্গে এশিয়ান টিভির সিলেট প্রতিনিধি মো. আবুল হোসেন বলেন, সাংবাদিকতা ও এলাকার কল্যাণে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করাই তাঁর মূল লক্ষ্য। প্রেসক্লাবের ধারাবাহিক উন্নয়ন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অগ্রযাত্রায় তিনি ভূমিকা রাখতে চান।
এ লক্ষ্য বাস্তবায়নে তিনি সবার ভালোবাসা, দিকনির্দেশনা, দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় গোয়াইনঘাট প্রেসক্লাবের ঐতিহ্য ও পেশাগত মান আরও সমৃদ্ধ হবে। পাশাপাশি এলাকার মানুষের কল্যাণে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ভূমিকা আরও সুদৃঢ় হবে।
Rubel Ahmed