ঢাকা | বঙ্গাব্দ

গোয়াইনঘাটে সাবমারসিবল সড়ক ও বিদ্যালয়ের ভবন উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 13, 2026 ইং
গোয়াইনঘাটে সাবমারসিবল সড়ক ও বিদ্যালয়ের ভবন উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী ছবির ক্যাপশন: মন্ত্রী আরিফুল হক চৌধুরী বিভিন্ন উদ্বোধনী অনুষ্ঠানে
নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার অবকাঠামোগত উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে সরকার। এরই অংশ হিসেবে একটি গুরুত্বপূর্ণ সাবমারসিবল সড়কের নির্মাণকাজের উদ্বোধন করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার গহড়া গ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিডি)-এর বাস্তবায়নে রাধানগর বাজার জিসি সড়ক থেকে গহড়া দোয়ারীখেল গ্রাম পর্যন্ত প্রায় ১ কিলোমিটার দীর্ঘ আরসিসি সড়কের ফলক উন্মোচন করেন মন্ত্রী।

বন্যা ও দুর্যোগ সহনীয় হিসেবে নির্মিতব্য এই সাবমারসিবল সড়কটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় ২ কোটি ৯ লাখ টাকা। সংশ্লিষ্টরা জানান, এটি নির্মিত হলে বর্ষা মৌসুমেও অত্র এলাকার যোগাযোগ ব্যবস্থা সচল থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, "সিলেট অঞ্চলে পাথর কোয়ারি বন্ধ থাকায় অনেক শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন। সরকার তাদের বসে থাকতে দেবে না। এসব শ্রমিকদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর মাধ্যমে স্বল্পমেয়াদি বিশেষ প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা হবে। পরবর্তীতে সরকারি উদ্যোগে তাদের মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশে উচ্চ বেতনে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।"

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক চেয়ারম্যান লুৎফুল হক খোকন এবং গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারীসহ স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক উচ্চপদস্থ ব্যক্তিবর্গ। উদ্বোধন শেষে এক বিশেষ মোনাজাতের মাধ্যমে প্রকল্পের সফলতা কামনা করা হয়। মন্ত্রী এ সময় নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে কাজ শেষ করতে ঠিকাদার ও প্রকৌশলীদের কঠোর নির্দেশ দেন।

উন্নয়নমূলক কাজের উদ্বোধনের পর একই দিনে বীরমঙ্গল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন মন্ত্রী। তবে সেখানে মঞ্চে বসা ও আসন গ্রহণকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে অনাকাঙ্ক্ষিত হাতাহাতির ঘটনা ঘটে। দফায় দফায় চেষ্টা করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় এবং পরিবেশ ঘোলাটে হওয়ায় প্রধান অতিথি মন্ত্রী আরিফুল হক চৌধুরী ক্ষোভ প্রকাশ করে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। এ ঘটনায় স্থানীয় সুধীমহল ও সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : Rubel Ahmed

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জিয়া সাইবার ফোর্সের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা

জিয়া সাইবার ফোর্সের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা