ঢাকা | বঙ্গাব্দ

জৈন্তাপুর বাস মিনিবাস চালক সমিতির ইফতার মাহফিল সম্পন্ন

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 13, 2026 ইং
জৈন্তাপুর বাস মিনিবাস চালক সমিতির ইফতার মাহফিল সম্পন্ন ছবির ক্যাপশন: ইফতার মাহফিলের একাংশ
হাসান মোহাম্মদ বদরুল, জৈন্তাপুর প্রতিনিধি:
পবিত্র মাহে রমজান উপলক্ষে জৈন্তাপুর বাস মিনিবাস চালক সমিতির উদ্যোগে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে সমিতির নেতৃবৃন্দ, পরিবহন শ্রমিক এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
সমিতির সভাপতি বিলাল আহমেদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জালাল আহমেদ এর সঞ্চালনায় আয়োজিত এই ইফতার মাহফিলে পরিবহন শ্রমিকদের ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরা হয়। উপস্থিত বক্তারা বলেন, পবিত্র রমজান আত্মশুদ্ধি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার মাস। এই ধরনের আয়োজন শ্রমিকদের মাঝে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট-তামাবিল রোড মিনিবাস উপকমিটির সহ-সম্পাদক মোঃ লুৎফুর রহমান, জৈন্তাপুর বাস মিনিবাস চালক সমিতির উপদেষ্টা আঃ রব বিদুর ও আঃ রাজ্জাক বাচ্চু মিয়া, সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, জৈন্তাপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি আঃ শুক্কুর।
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মোঃ ইসলাম উদ্দিন, সহ-সম্পাদক মোঃ সাজেদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন (লস্কর), কোষাধ্যক্ষ মোঃ অলিউর রহমান, প্রচার সম্পাদক মোঃ আল আমিন, সদস্য মোঃ শাহিনুর রহমান, মোঃ লায়েক আহমেদ, হানিফ আহমেদ, কবির আহমেদ লস্করসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।
ইফতার মাহফিল শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

নিউজটি পোস্ট করেছেন : Rubel Ahmed

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তৃতীয়তলা ছাদের উপর থ

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তৃতীয়তলা ছাদের উপর থ