ঢাকা | বঙ্গাব্দ

গোয়াইনঘাটে যাতায়াতের পথ নিয়ে বিরোধ: বাড়িতে হামলা-ভাংচুর, নারীসহ আহত ২

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 24, 2026 ইং
গোয়াইনঘাটে যাতায়াতের পথ নিয়ে বিরোধ: বাড়িতে হামলা-ভাংচুর, নারীসহ আহত ২ ছবির ক্যাপশন: বাড়ি ঘর ভাংচুর
নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় যাতায়াতের পথকে কেন্দ্র করে একটি বসতবাড়িতে হামলা ও ব্যাপক ভাংচুরের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৪ মার্চ) সকালে উপজেলার ১৩নং বিছনাকান্দি ইউনিয়নের ২নং ওয়ার্ডের বগাইয়া গ্রামে এই ঘটনা ঘটে।

হামলার শিকার ওই বাড়ির মালিক আব্দুর রব ও তার পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তারা বাড়ির পাশের একটি সাধারণ পথ ব্যবহার করে আসছেন। যাতায়াতের বিকল্প কোনো পথ না থাকায় তারা নিয়মিত এই রাস্তা দিয়ে চলাচল করেন। কিন্তু প্রতিবেশী রাজন, সুজন, শামিম, মিসবা, শুকুর ও ফাহিমরা প্রায়ই এই পথ দিয়ে চলাচলে বাধা প্রদান করে। বিশেষ করে সাইকেল নিয়ে যাতায়াতের সময় তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে আসছিল।

ভুক্তভোগীরা জানান, আজ মঙ্গলবার সকালে সাইকেল নিয়ে ওই পথ দিয়ে যাওয়ার সময় প্রতিপক্ষরা বাধা দেয়। এর একপর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা দলবদ্ধভাবে আব্দুর রবের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা দা, লাঠিসোটা, ইট ও পাথর নিয়ে বাড়িতে ভাংচুর চালায়। এতে ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

এই হামলায় বাধা দিতে গেলে আব্দুর রবের স্ত্রী ও তার ভাবি গুরুতর জখম হন। আহত আব্দুর রবের স্ত্রী জানান, "বিয়ের পর থেকেই দেখে আসছি আমার শ্বশুরবাড়ির লোকজন এই পথ ব্যবহার করছেন। আজ হঠাৎ তারা বাধা দিয়ে আমাদের ওপর আক্রমণ করে। তাদের হামলায় আমার উরুতে গুরুতর আঘাত লেগেছে, আমি এখন বিছানা থেকে উঠতে পারছি না।"

ভুক্তভোগী পরিবারটি আরও জানায়, প্রতিপক্ষরা প্রভাবশালী ও লাঠিয়াল প্রকৃতির হওয়ায় তারা বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই ন্যক্কারজনক ঘটনার বিচার চেয়ে তারা দ্রুত আইনি পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। এলাকাটিতে বর্তমানে টানটান উত্তেজনা বিরাজ করছে।

নিউজটি পোস্ট করেছেন : Rubel Ahmed

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিরামপুরের কেটরা উচ্চ বিদ্যালয়ে পাঠদানের পাশাপাশি চলছে আলুর

বিরামপুরের কেটরা উচ্চ বিদ্যালয়ে পাঠদানের পাশাপাশি চলছে আলুর