ঢাকা | বঙ্গাব্দ

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান: ৬ নৌকা ও ২ ড্রেজার ধ্বংস, ১২ জনের কারাদণ্ড

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 13, 2026 ইং
গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান: ৬ নৌকা ও ২ ড্রেজার ধ্বংস, ১২ জনের কারাদণ্ড ছবির ক্যাপশন: অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান: ৬ নৌকা ও ২ ড্রেজার ধ্বংস, ১২ জনের কারাদণ্ড
ডেক্স নিউজ :
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ইজারা বহির্ভূত লোনী এলাকায় টাস্কফোর্সের এক বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। ১৩ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দে বিকেল ৩ টা থেকে সন্ধ্যা ৬.৩০ টা পর্যন্ত
গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জাকারিয়া হোসেন-এর নেতৃত্বে এই অভিযান চালানো হয়। ​অভিযান চলাকালে অবৈধ বালু ও পাথর উত্তোলনের দায়ে ৬টি নৌকা এবং ২টি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়। একই সাথে অবৈধ কার্যকলাপে জড়িত থাকার অপরাধে ১২ জনকে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া বালু উত্তোলনে ব্যবহৃত ২৫টি পাইপ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

​অভিযান পরিচালনাকালে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং পুলিশের দুটি চৌকস দল উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করে। 

উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. জাকারিয়া হোসেন বলেন, জনস্বার্থে এবং পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি পোস্ট করেছেন : Rubel Ahmed

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছাতকে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার-২

ছাতকে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার-২