ঢাকা | বঙ্গাব্দ

ঈদের শুভেচ্ছা জানালেন আস-সাদাকাহ ফাউন্ডেশনের সভাপতি এম এম দ্বীন ইসলাম ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 20, 2026 ইং
ঈদের শুভেচ্ছা জানালেন আস-সাদাকাহ ফাউন্ডেশনের সভাপতি এম এম দ্বীন ইসলাম ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ছবির ক্যাপশন: সভাপতি, সাধারণ সম্পাদক
কবির হোসেন,গোয়াইনঘাট:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসী, জামালগঞ্জ উপজেলাবাসীসহ মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন আস-সাদাকাহ ফাউন্ডেশনের সভাপতি এম এম দ্বীন ইসলাম এবং সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম।

এক যৌথ শুভেচ্ছা বার্তায় নেতৃদ্বয় বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিমদের জন্য আনন্দ, ত্যাগ, সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের এক মহান শিক্ষা নিয়ে আসে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদ মানুষের মনে নতুন আশার সঞ্চার করে এবং পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য আরও জোরদার করে।
ফাউন্ডেশনের সভাপতি এম এম দ্বীন ইসলাম বলেন,ঈদুল ফিতর আমাদের মাঝে সৌহার্দ্য, সম্প্রীতি, ভালোবাসা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে। আমি কামনা করি, ঈদের এই আনন্দ সবার জীবনে বয়ে আনুক শান্তি, সুখ ও সমৃদ্ধি। সমাজের প্রতিটি মানুষ যেন আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করতে পারে, সে দিকেও আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে।”

সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন,“ঈদের মূল শিক্ষা হলো আত্মশুদ্ধি, সংযম এবং একে অপরের প্রতি সহানুভূতিশীল হওয়া। অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই ঈদের প্রকৃত আনন্দ ও তাৎপর্য উপলব্ধি করা সম্ভব। আমি সকলকে পবিত্র ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানাচ্ছি।”

তারা আরও বলেন, ঈদের আনন্দ কেবল ব্যক্তিগত নয়, এটি সামাজিক বন্ধন সুদৃঢ় করারও একটি বড় উপলক্ষ। তাই ভেদাভেদ ভুলে সবাইকে সৌহার্দ্য, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

শুভেচ্ছা বার্তার শেষে নেতৃদ্বয় দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ, শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।নাজিমনগর, জামালগঞ্জ, সুনামগঞ্জ।

নিউজটি পোস্ট করেছেন : Rubel Ahmed

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পাথর উত্তোলন কার্যক্রম চালুর দাবিতে মন্ত্রীকে উদ্দেশ্য করে ছ

পাথর উত্তোলন কার্যক্রম চালুর দাবিতে মন্ত্রীকে উদ্দেশ্য করে ছ