নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট (সিলেট):
সিলেটের গোয়াইনঘাট উপজেলার সদর ইউনিয়নের গহড়া যুব সমাজের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে ঈদ উৎসব ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ মার্চ) গহড়া ফুটবল মাঠে দিনব্যাপী এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। খেলাধুলা শেষে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন ২নং পশ্চিম জাফলং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম.এ. রহিম।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রবীণ মুরব্বি ইব্রাহিম আলীর সভাপতিত্বে নজরুল ইসলাম ও ইসমাইল আহমদের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে এম.এ. রহিম বলেন, "সমাজকে সুন্দর ও মাদকমুক্ত রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার কোনো বিকল্প নেই। যুব সমাজ যদি এ ধরনের সৃজনশীল কাজে নিয়োজিত থাকে, তবে সামাজিক অবক্ষয় রোধ করা সম্ভব। মনে রাখতে হবে, ভালো কাজে সবার অংশগ্রহণ করা দরকার। গহড়া যুব সমাজের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় এবং আমি আশাবাদী তারা ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজন করবে।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১২নং গোয়াইনঘাট সদর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের মেম্বার জসিম উদ্দিন, এলাকার বিশিষ্ট প্রবীণ মুরব্বি নিজাম উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল খালিক এবং বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম।
গহড়া যুব সমাজের আয়োজনে অনুষ্ঠিত এই ক্রীড়া প্রতিযোগিতায় স্থানীয় কিশোর ও যুবকরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক এ সময় মাঠে উপস্থিত ছিলেন।
পুরো আয়োজনটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন করায় গহড়া যুব সমাজকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান স্থানীয় এলাকাবাসী।
Rubel Ahmed