ঢাকা | বঙ্গাব্দ

৬৬ লাখ টাকার চোরাচালানী মালামাল আটক করেছে ৪৮ বিজিবি

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 2, 2026 ইং
৬৬ লাখ টাকার চোরাচালানী মালামাল আটক করেছে ৪৮ বিজিবি ছবির ক্যাপশন: ভারতীয় চোরাচালানী মালামাল
নিজস্ব প্রতিবেদক, সিলেট:
সিলেট সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ৬৬ লাখ ৮ হাজার ৬৯০ টাকা মূল্যের চোরাচালানী মালামাল আটক করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।

বুধবার (২ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে বাংলাবাজার, সংগ্রাম, উৎমা, দমদমিয়া, পান্থুমাই, প্রতাপপুর, তামাবিল ও সোনারহাট বিওপির আওতাধীন সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ভারতীয় গরু-মহিষ, মোবাইল ডিসপ্লে, কসমেটিকস, জিরা, সুপারি, ফল, চকলেট, চিনি, সবজি, কম্বল, বিস্কুট, সনপাপড়ি ও টাইগারবামসহ বিভিন্ন চোরাচালানী পণ্য আটক করা হয়। এছাড়া বাংলাদেশ থেকে পাচারের সময় শিং মাছও আটক করে বিজিবি। আটক মালামালের আনুমানিক সিজার মূল্য ৬৬ লাখ ৮ হাজার ৬৯০ টাকা।

সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হক জানান, সীমান্ত নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। আটক মালামালের বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি পোস্ট করেছেন : Rubel Ahmed

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সলসবারি বাংলাদেশি ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের ঈদ শুভেচ্ছা ও দো

সলসবারি বাংলাদেশি ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের ঈদ শুভেচ্ছা ও দো