ঢাকা | বঙ্গাব্দ

স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ দুলাল আহমেদ এর ঈদ শুভেচ্ছা

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 19, 2026 ইং
স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ দুলাল আহমেদ এর ঈদ শুভেচ্ছা ছবির ক্যাপশন: দুলাল আহমদ
আব্দুল হালিম (সিলেট): পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১০ নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ দুলাল আহমেদ দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম বিশ্বের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনার পর আনন্দ ও খুশির বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় এই মহিমান্বিত দিন। ঈদ সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন সুদৃঢ় করে।

তিনি আরও বলেন, ঈদ সাম্য, মৈত্রী ও ভ্রাতৃত্বের চেতনায় মানুষকে ঐক্যবদ্ধ করে। পারস্পরিক সহমর্মিতা, সামাজিক দায়বদ্ধতা ও দায়িত্বশীল আচরণের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপনই হোক সবার প্রত্যাশা।

পরিশেষে তিনি মহান আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করে বলেন, মানুষের জীবন থেকে সব দুঃখ-কষ্ট দূর হোক এবং সুখ-শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধিতে ভরে উঠুক বিশ্ব। পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক কল্যাণ, সুস্বাস্থ্য ও নিরবচ্ছিন্ন শান্তি।
ঈদ মোবারক।

নিউজটি পোস্ট করেছেন : Rubel Ahmed

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোয়াইনঘাটে ‘তিতারাই মানবকল্যাণ প্রবাসী ফোরাম’-এর উদ্যোগে ঈদ

গোয়াইনঘাটে ‘তিতারাই মানবকল্যাণ প্রবাসী ফোরাম’-এর উদ্যোগে ঈদ