ঢাকা | বঙ্গাব্দ

গণিতের মেধা অন্বেষণে গোয়াইনঘাটে পুসাগের গণিত অলিম্পিয়াড ও পুরস্কার বিতরণ

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 26, 2026 ইং
গণিতের মেধা অন্বেষণে গোয়াইনঘাটে পুসাগের গণিত অলিম্পিয়াড ও পুরস্কার বিতরণ ছবির ক্যাপশন: পুরস্কার বিতরণের চিত্র
নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট (সিলেট):

সিলেটের গোয়াইনঘাটে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে পুসাগ গণিত অলিম্পিয়াড ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৬ সম্পন্ন হয়েছে। 

শনিবার (২৬ সেপ্টেম্বর) গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এ গণিত অলিম্পিয়াডে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুবেল আহমদ (রাহী)। অনুষ্ঠানে প্রধান প্যানেলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও সাবেক উপ-উপাচার্য প্রফেসর ড. মো. সাজেদুল করিম।

এ সময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী, শাবিপ্রবির প্লানিং অ্যান্ড ডেভেলপমেন্ট ডাইরেক্টর আহমেদ মাহবুব ফেরদৌসী, উপজেলা একাডেমিক সুপারভাইজার শ্যামল কুমার রায়।

পুসাগের উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন পুবালী ব্যাংকের সিনিয়র অফিসার নাজমুল হক চৌধুরী, সোহরাব আলী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক রিয়াজ উদ্দিন, কৃষিবিদ আনোয়ার হোসেন, প্রতিষ্ঠাকালীন সভাপতি সদর উদ্দিন, কবি ও সিভিল ইঞ্জিনিয়ার সম্রাট তারেক আহমদ।

এ ছাড়া পুসাগের সাবেক সভাপতি ও গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার গোলজার হোসাইন, সাবেক সভাপতি রুহুল আমিন মারুফ ও ফাহিম মোনায়েম উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গোয়াইনঘাট অনলাইন প্রেস ক্লাবের সভাপতি বিলাল উদ্দিন, সাধারণ সম্পাদক সুলোমান সিদ্দিকি, সাংগঠনিক সম্পাদক রুবেল আহমেদ, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক করিম মাহমুদ লিমন, গোয়াইনঘাট রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাদিকুর রহমানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পুসাগ গণিত অলিম্পিয়াড-২০২৬ সফলভাবে আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিলেন পুসাগের উপদেষ্টা তোরাব আলী।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে গণিতভীতি দূর করা, গণিতচর্চায় আগ্রহ সৃষ্টি এবং মেধাবিকাশের সুযোগ তৈরি করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

নিউজটি পোস্ট করেছেন : Rubel Ahmed

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছাতকে হাওর রক্ষা বাঁধে অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে গণসমাবেশ অন

ছাতকে হাওর রক্ষা বাঁধে অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে গণসমাবেশ অন