ঢাকা | বঙ্গাব্দ

ঈদের আনন্দ ছড়িয়ে দিতে ফেনারবাঁক ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জুলফিকার চৌধুরী রানার

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 19, 2026 ইং
ঈদের আনন্দ ছড়িয়ে দিতে ফেনারবাঁক ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জুলফিকার চৌধুরী রানার ছবির ক্যাপশন: রানা
কবির হোসেন গোয়াইনঘাট প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৩নং ফেনারবাঁক ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন জুলফিকার চৌধুরী রানা।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদ মুসলিম উম্মাহর জন্য আনন্দ, ত্যাগ, সংযম ও ভ্রাতৃত্ববোধের মহিমান্বিত বার্তা নিয়ে আসে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদের এই আনন্দ সবার জীবনে শান্তি, সুখ ও সমৃদ্ধি বয়ে আনুক—এ কামনা করেন তিনি।

তিনি আরও বলেন, ঈদের প্রকৃত শিক্ষা হলো সহমর্মিতা, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত হওয়া। সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই ঈদের আনন্দ পূর্ণতা পায়। তাই সবাইকে ভেদাভেদ ভুলে মিলেমিশে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান তিনি।

শুভেচ্ছা বার্তার শেষাংশে জুলফিকার চৌধুরী রানা ৩নং ফেনারবাঁক ইউনিয়নসহ দেশ-বিদেশে অবস্থানরত সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন,
“পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে, প্রতিটি প্রাণে। সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।”

নিউজটি পোস্ট করেছেন : Rubel Ahmed

কমেন্ট বক্স
গোয়াইনঘাট প্রতাপপুরে খেলার মাঠ ও স্থানীয়দের রেকর্ডীয় জমি রক্

গোয়াইনঘাট প্রতাপপুরে খেলার মাঠ ও স্থানীয়দের রেকর্ডীয় জমি রক্