ঢাকা | বঙ্গাব্দ

গোয়াইনঘাটে মোটরসাইকেল ও ২৮ বোতল ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 16, 2026 ইং
গোয়াইনঘাটে মোটরসাইকেল ও ২৮ বোতল ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ছবির ক্যাপশন: আটক ব্যক্তি, মদ ও মোটরসাইকেল
ডেক্স নিউজ :
সিলেটের গোয়াইনঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ২৮ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় মদ ও একটি মোটরসাইকেলসহ গিয়াস উদ্দিন (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

​গত বুধবার (১৫ জুলাই) রাত আনুমানিক ১১:৫০ ঘটিকায় উপজেলার তোয়াকুল সিএনজি স্ট্যান্ড সংলগ্ন ব্রিজের ওপর থেকে তাকে গ্রেফতার করা হয়। ​গ্রেফতারকৃত গিয়াস উদ্দিন গোয়াইনঘাট উপজেলার মধ্যজাফলং ইউনিয়নের ভিত্রিখেল হাওর গ্রামের মৃত হাবেল উদ্দিন ও জয়গন নেছার ছেলে।

​পুলিশ সূত্রে জানা যায়, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুকের দিক-নির্দেশনায় সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক সনঞ্জিত চন্দ্র দাসের নেতৃত্বে এসআই (নি:) সাহাব উদ্দিন, এএসআই (নি:) মোহাম্মদ সারোয়ার আলম ও এএসআই (নি:) লিটন দেবনাথসহ পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে তোয়াকুল ইউনিয়নের পাইকরাজ এলাকার তোয়াকুল সিএনজি স্ট্যান্ড সংলগ্ন ব্রিজের ওপর অভিযান পরিচালনা করেন। ​অভিযানকালে মাদক ব্যবসায়ী গিয়াস উদ্দিনের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে আটক করা হয়। পরে তার সাথে থাকা একটি ১০০ সিসি ডিসকভার মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে কালো রঙের একটি স্কুলের ব্যাগের ভেতর থেকে আমদানি নিষিদ্ধ:​Officers Choice Blue (Whisky) 375ml: ১৯ বোতল, ​Royal Green (Whisky) 750ml: ০৯ বোতল, ​মোট ২৮ বোতল মদসহ মোটরসাইকেলটি জব্দ করা হয়।

​গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত মাদক ব্যবসায়ী গিয়াস উদ্দিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদক ও চোরাচালানের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : Rubel Ahmed

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোয়াইনঘাট অনলাইন প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত; বস্তুনিষ্

গোয়াইনঘাট অনলাইন প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত; বস্তুনিষ্