কবির হোসেন, গোয়াইনঘাট: আসন্ন জামালগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও বাংলাদেশ মানবাধিকার কমিশন, জামালগঞ্জ শাখার সভাপতি তোফায়েল আহমদ উপজেলা বাসীর কাছে দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন।
তিনি এক বিবৃতিতে বলেন, “আমি সবসময় সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা ও সমাজের ন্যায়ের পক্ষে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও জামালগঞ্জ উপজেলাকে একটি আধুনিক, উন্নত ও মানবিক জনপদ হিসেবে গড়ে তুলতে কাজ করতে চাই। এ জন্য আপনাদের দোয়া, ভালোবাসা ও সার্বিক সহযোগিতা একান্ত প্রয়োজন।”
তোফায়েল আহমদ আরও বলেন, “আমি প্রতিশ্রুতি দিচ্ছি—জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব প্রশাসন নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করবো। আপনাদের পাশে ছিলাম, আছি এবং আগামীতেও থাকবো ইনশাআল্লাহ।”
তিনি জামালগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে এবং একটি সুন্দর ভবিষ্যৎ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
শেষে তিনি সকলের দোয়া ও আন্তরিক সমর্থন কামনা করেন।
Rubel Ahmed