ঢাকা | বঙ্গাব্দ

ইসলামী আন্দোলন বাংলাদেশ জৈন্তাপুর উপজেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 14, 2026 ইং
ইসলামী আন্দোলন বাংলাদেশ জৈন্তাপুর উপজেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ছবির ক্যাপশন: ইফতার মাহফিলের একাংশ
হাসান মোহাম্মদ বদরুল জৈন্তাপুর প্রতিনিধিঃ
‎পবিত্র মাহে রমজান উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ জৈন্তাপুর উপজেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও কর্মীরা অংশগ্রহণ করেন।
‎ইসলামী আন্দোলন বাংলাদেশ জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা হারুন বিন মুফতি ইউসুফ সাহেবের সভাপতিত্বে । এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ জৈন্তাপুর উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা আব্দুস সালাম এর পরিচালনায়, 
‎সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার সহকারী প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল মালিক।
‎এ সময় আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জৈন্তাপুর উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা শরিফ আহমদ, বাংলাদেশ মুজাহিদ কমিটি জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা মুখতার আহমদ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি হাফেজ আব্দুল ওয়াহিদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জৈন্তাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক জুনায়েদ আহমদ প্রমুখ।
‎বক্তারা তাদের বক্তব্যে পবিত্র মাহে রমজানের শিক্ষা ও তাৎপর্য তুলে ধরেন এবং ইসলামী আদর্শে সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
‎ আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং উপস্থিত সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়।

নিউজটি পোস্ট করেছেন : Rubel Ahmed

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ