মিশিগান প্রতিনিধ:
২৪শে মে ২০২৬ ইং রবিবার মিশিগানের হ্যামট্রামিক সিটির অভিজাত রেষ্টুরেন্ট আলাউদ্দিনে সন্ধ্যা ৯.০০ ঘটিকার সময় গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশন অব মিশিগান এর উদ্যোগে বৃহত্তর জৈন্তিয়ার স্বনামধন্য এডভোকেট সাবেক পিপি জনাব নুরুল হক কে সংবর্ধনা প্রদান করা হয় । এসোসিয়েশন এর সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সদস্য এডভোকেট দীপক চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্বর্ধনায় বক্তব্য রাখেন অধ্যাপক ওবায়দুল্লাহ বাবুল, শামছুল কবির, নজরুল ইসলাম বদরুল, হাজী আব্দুর রকিব, শাহজান রহমান মুফিজ, এসএম জয়নাল, জামিল, মাহিন, তারেক, রামিম, আশরাফুল, আম্বিয়া, নজরুল, নজরুল আলম,মুমিন উল্লাহ, আব্দুল্লাহ আহমেদ , ইসমাইল আহমেদ প্রমুখ এসোসিয়েশনের নেতৃবৃন্দ । অনুষ্ঠানে আরও অথিতি হিসাবে উপস্থিত ছিলেন মিশিগান বিএনপির সাধারণ সম্পাদক সেলিম আহমদ, কমিউনিটি নেতা ও সাবেক চেয়ারম্যান শাহীন আহমদ , রাজু আহমদ, খালেদ আহমদ, আব্দুর রাজ্জাক সহ প্রমুখ কমিউনিটি নেতৃবৃন্দ । সংম্বর্ধিত অতিথি বক্তব্যে বলেন সুদূর আমেরিকায় এসে জৈন্তিয়ার ঐতিহ্য ও একতা দেখে আমি অভিভূত এবং জৈন্তিয়ার উন্নয়নে প্রবাসী সংগঠন গুলোর অবদান অনস্বীকার্য ।
সভাপতির বক্তব্যে এ, কে, আজাদ বলেন জৈন্তিয়া মায়ের এই গুণী সন্তানকে সংবর্ধিত করতে পেরে আমরা আনন্দিত ।
সংবর্ধিত অতিথি কে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয় । পরিশেষে চা আপ্যায়নের মাধ্যমে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার কাজ সমাপ্তি করা হয়।
Rubel Ahmed