ঢাকা | বঙ্গাব্দ

২৪ ঘণ্টার মধ্যে রয়্যালটি ৫ টাকায় আনার দাবি, গোয়াইনঘাটে নৌকা শ্রমজীবী সমিতির প্রতিবাদ সভা

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 12, 2026 ইং
২৪ ঘণ্টার মধ্যে রয়্যালটি ৫ টাকায় আনার দাবি, গোয়াইনঘাটে নৌকা শ্রমজীবী সমিতির প্রতিবাদ সভা ছবির ক্যাপশন: সভা
ডেক্স নিউজ :
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বালুমহালের অতিরিক্ত রয়্যালটি আদায়ের প্রতিবাদে এবং তা কমানোর দাবিতে ফুঁসে উঠেছেন স্থানীয় নৌ-শ্রমিকরা। উপজেলার হাজিপুর বালুমহাল থেকে সরকারি নিয়ম বহির্ভূতভাবে অতিরিক্ত রয়্যালটি আদায়ের প্রতিবাদে এক বিশাল প্রতিবাদ সভা করেছে ‘গোয়াইনঘাট উপজেলা নৌকা শ্রমজীবী সমবায় সমিতি লিঃ’ (রেজি নং- সিল-৪৫/১৮-১৯, স্থাপিত: ০৯/০৫/২০১৯খ্রি)।

​শুক্রবার (১২ জুন) বিকেল ৩টায় উপজেলার সদর ইউনিয়নের পরগনা বাজারে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ​সংগঠনের সভাপতি আলীম উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফয়েজ আহমদের পরিচালনায় সভায় উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন— রুহুল আমিন, আতিকুর রহমান, কয়েছ আহমদ, আমির হোসেন, এম.জে কাওসার, বদরুল আলম ও জুবের আহমদ। এছাড়াও সংগঠনের সাংগঠনিক সম্পাদক হালিম আহমদসহ শতাধিক সাধারণ নৌ-শ্রমিক সভায় অংশ নেন।

​শ্রমিক নেতাদের আলটিমেটাম:
"আগামী ২৪ ঘণ্টার মধ্যে হাজিপুর বালুমহালের রয়্যালটি ৭ টাকা থেকে কমিয়ে  ৫ টাকা নির্ধারণ করতে হবে। একই সাথে শ্রমিকদের সাথে বসে দ্রুত এই সমস্যার সমাধান করতে হবে। অন্যথায়, সাধারণ শ্রমিক ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় আমরা কঠোর আন্দোলন ও কর্মবিরতির ডাক দিতে বাধ্য হব।"

​প্রতিবাদ সভায় বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, হাজিপুর বালুমহাল থেকে বর্তমানে ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক প্রতি ফুটের জন্য ৭ টাকা করে রয়্যালটি আদায় করা হচ্ছে, যা সম্পূর্ণ সরকারি নিয়ম বহির্ভূত। এই অতিরিক্ত রয়্যালটি আদায়ের কারণে সাধারণ নৌকা শ্রমিক ও ক্ষুদ্র বালু ব্যবসায়ীরা চরম বিপাকে পড়েছেন এবং তাদের জীবিকা আজ হুমকির মুখে।
​বক্তারা অবিলম্বে এই অবৈধ বাড়তি রয়্যালটি আদায় বন্ধ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তা না হলে গোয়াইনঘাটের নৌ-শ্রমিকরা রাজপথে নেমে তীব্র আন্দোলন গড়ে তুলবেন বলে হুঁশিয়ারি দেন।

নিউজটি পোস্ট করেছেন : Rubel Ahmed

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মধ্যপ্রাচ্যে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তায় কার্যকর উদ্যোগে

মধ্যপ্রাচ্যে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তায় কার্যকর উদ্যোগে